রাজনীতিরাজ্য

DYFI এর নেতৃত্বে রদবদলের সম্ভাবনা, বর্ধমান ও কলকাতা লবির টানাপোড়েন তুঙ্গে রাজনৈতিক তরজা

নিশ্চিতভাবেই পরিবর্তনের ইঙ্গিত মিলেছে সিপিএমের যুব সংগঠন DYFl নেতৃত্বে। সংগঠনের বর্তমান রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়ের পদ থেকে সরে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। সূত্রের খবর, তাঁর উত্তরসূরি ঠিক করা নিয়েই এখন তৎপর বাম নেতৃত্ব।

এমন পরিস্থিতিতে বর্ধমান জেলা থেকে উঠে আসছে একাধিক নাম। বিশেষত যুব নেতা অয়নাংশু সরকারের নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। অনেকে চাইছেন, বর্তমান রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহাকে সম্পাদক করে অয়নাংশুকে সভাপতি পদে আনা হোক।

তবে পাল্টা চাপ তৈরি করছে কলকাতা জেলা সিপিএমের একাংশে। তাঁদের বেশিরভাগের চর্চায় উঠে এসেছে কলতান দাশগুপ্তের নাম, ফলে কে হবেন DYFI এর পরবর্তী রাজ্য সভাপতি ও সম্পাদক, তা নিয়ে দলীয় অন্দরে দুই লবির মধ্যে শুরু হয়েছে প্রবল টানাপোড়েন ।

এদিকে, SFI সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধরকেও অনেকে এই নেতৃত্বে দেখতে চাইলেও, তাঁর দিল্লি শাখার সদস্যপদ এখন অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও বঙ্গ সিপিএমে তাঁকে অন্তর্ভুক্ত করে রাজ্য যুব সংগঠনের দায়িত্বে আনার দাবিও উঠেছে। বর্তমানে মীনাক্ষী মুখোপাধ্যায় দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হওয়ার পাশাপাশি সিপিএমের কেন্দ্রীয় কমিটিতেও জায়গা করে নিয়েছেন। তাই তাঁর যুব সংগঠনের দায়িত্ব থেকে সরে আসা প্রায় নিশ্চিত।

২১ থেকে ২৩ জুন, মুর্শিদাবাদের বহরমপুরে অনুষ্ঠিত হতে চলেছে ডিওয়াইএফআইয়ের ২০তম রাজ্য সম্মেলন। সেখানেই নেতৃত্বে এই রদবদলের আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার সম্ভাবনা। সূত্র জানাচ্ছে, কলতান দাশগুপ্ত ও মীনাক্ষীর মধ্যে সম্প্রতি একাধিক বিষয়ে বৈঠকও হয়েছে। সবমিলিয়ে কে হবেন ডিওয়াইএফআইয়ের পরবর্তী রাজ্য নেতৃত্ব, তা নিয়ে এখন সরগরম বঙ্গ বাম রাজনীতি।

এদিকে, উত্তর ২৪ পরগনায় আবার কোনও পরিবর্তন হয়নি। ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন সপ্তর্ষি দেব, প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র। জেলা স্তরে তাঁর উপরই দায়িত্ব রেখেছে সিপিএম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.