যখন SIR নিয়ে তুঙ্গে রাজনীতি , সেই সময় দাঁড়িয়ে উঠলো নতুন দাবী। দাবী , SIR এ স্বস্থ্যসাথী কার্ডকেও, নাগরিকত্বের পরিচয় হিসেবে ব্যবহার করতে হবে । মুখ্য সচিব মনোজ পন্থ এই দাবী তুলে , চিঠিও পাঠিয়েছেন নির্বাচন কমিশনকে । নির্বাচন কমিশনের কাছে , এই চিঠি পৌঁছায় গত মঙ্গলবার । চিঠি অনুযায়ী , মনোজ পন্থের আবেদন , SIR a নাগরিকত্বের পরিচয় হিসেবে , স্বাস্থ্য সাথী কার্ড , রেশন কার্ড ও আধার কর্ডকেও গণ্য করতে হবে ।
বর্তমানে , এই নাগরিকত্ব প্রমানের তালিকায় রয়েছে ১১ টি নথি । উল্লেখ্য , শীর্ষ আদালত , আধার কার্ডকে ১২ নং নথি হিসেবে যুক্ত করার নির্দেশ দিয়েছে । কিন্তু রাজ্য সরকারের বক্তব্য , স্বাস্থ্য সাথী কার্ডকেও যুক্ত করতে হবে তালিকায় ।রাজ্য সরকারের যুক্তি , যে পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাকে রাজ্যের তরফে স্বাস্থ্য সাথী কার্ড যখন দেওয়া হচ্ছে , তখন তা সমস্ত নথি যাচাই করেই দেওয়া হচ্ছে । তাই স্বাস্থ্য সাথী কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করার আর্জি জানাচ্ছে রাজ্য সরকার ।
এই নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা সুকান্ত মজুমদারের কটাক্ষ , “রাজ্য সরকার ভীষণভাবে ভয়ে রয়েছে। তারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। তাদেরকে রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়েছে। যেভাবে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ফেলা হচ্ছে, তাতে স্বাস্থ্য সাথী কার্ড বার করা তো বাঁ হাতের খেলা! স্বাভাবিকভাবেই স্বাস্থ্য সাথী কার্ড কোনওভাবেই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না।”
সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে জানানো হয়েছিল আর্জি । কিন্তু কমিশন স্পষ্ট জানিয়ে দেয় যে তা হবে না। SIR এ নাগরিকত্বের পরিচয়ের জন্য ১১টি ডকুমেন্টকে মান্যতা দেওয়ার পরেও সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডও ১২ নং নথি হিসেবে যুক্ত হয়েছে। এই তালিকায় আর কিছু যুক্ত হবে না।







