বিনোদন

সতর্কীকরণ: নয়া পোশাকে উরফি! কি বেশ ধরলেন এবার?

উরফি জাভেদ তার বিচিত্র পোশাক গুলির জন্যে প্রায়শই শিরোনাম হতে থাকে। এমনকী তার সর্বশেষ পোশাকের জন্যে প্রয়োজন হলো সতর্কতামূলক লাইনের। গত শনিবার উরফি তার ইন্সটাগ্রামে একটি ভিডিও আপলোড করেন। যেখানে তাঁকে একটি গাছের সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পরমুহুর্তেই গাছের ছালের তৈরি পোশাকে ক্যামেরার সামনে দেখা দেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। কাপশনে লিপিবদ্ধ সতর্কতা, ‘এই পোষাক প্রস্তুতিতেকোনো গাছের ক্ষতি করা হয়নি’!

উরফি তার অপ্রচলিত পোশাক শৈলীর জন্য পরিচিত এবং প্রায়শই মিডিয়ার স্পটলাইটে থাকে। তিনি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সক্রিয়, শুধু ইন্সটাগ্রামেই প্রায় ৪১ লক্ষ অনুগামী তার। এমনকি সেলিব্রিটিরাও উরফির ফ্যাশন সেন্স সম্পর্কে তাদের মন্তব্য করেছেন। একদিকে রণবীর কাপুরের উরফির এই বিচিত্র কলা একেবারেই পছন্দ নয়, অন্যদিকে কারিনা কাপুর তাকে একজন সাহসী ফ্যাশন আইকন হিসাবে বিবেচনা করেছেন।

উরফি কোন রকম কটাক্ষ ব্যঙ্গ বিদ্রূপ নিন্দার ধার ধারেন না। মাঝে মধ্যেই ক্যামেরার সামনে চলে আসেন তার সৃজনশীল সব পোশাক পরে ভিন্ন ভিন্ন উদ্ভট বেশে। যা বরাবরই নেতিজেন দের মাঝে বিতর্কের সৃষ্টি করে। কেউ সমালোচনা করেন, কেউবা আবার প্রশংসা। তবে উরফির আজব কাণ্ডকারখানা দেখতে উদগ্রীব থাকেন সকলেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.