খেলাধুলা

এই সিরিজে ভারত অনেকটাই এগিয়ে ছিল, অ্যান্ডারসন বললেন

ইংল্যান্ড শিবির প্রথম টেস্টে এগিয়ে থেকে শুরুটা ভালোই করেছিল । কিন্তু শেষ পর্যন্ত সিরিজ হারতে হয়১-৪ ব্যবধানে তাঁদের। ধর্মশালায় শেষ টেস্টে জেমস অ্যান্ডারসন ৭০০ উইকেটের মাইল ফলকে পা রাখলেন। ইংল্যান্ডের অভিজ্ঞ জোরে বোলারের মুখে শোনা গেল ভারতীয় দলের প্রশংসা। ধর্মশালায় টেস্ট ম্যাচের মুহূর্তের ছবি দিয়ে অ্যান্ডারসন সমাজ মাধ্যমে লিখেছেন, ‘ এই সিরিজের সমাপ্তিটা খুবই বেদনাদায়ক ছিল আমাদের জন্য।

তবে এটা মানতেই হবে যে এবার টিম ইন্ডিয়া আমাদের থেকে অনেকটাই ভালো দল ছিল। বিগত কয়েক মাসে আমরা প্রত্যেকে নিজেদের সেরাটা দিয়ে ক্রিকেট খেলার চেষ্টা করেছি। এমন একটা দলের প্রতিনিধিত্ব করতে পেরে খুবই আনন্দিত। ভবিষ্যতে উন্নতির মাধ্যমে আমরা ক্রিকেটপ্রেমীদের আরো আনন্দ দেওয়ার চেষ্টা করব।’ তিনি এর পাশাপাশি আরো যোগ করেন, ‘ দেশের সমর্থকদের ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। বিশেষত সেই সমস্ত সমর্থকদের যা দলের সঙ্গে সর্বত্র ঘুরেছেন। আবার দেখা হবে গ্রীষ্মে।’

পাঁচ টেস্টের সিরিজে ভারতের বিরুদ্ধে জোর ধাক্কা খেয়েছে ইংল্যান্ডের বহুল চর্চিত বাজবল ক্রিকেট সংস্কৃতি। এবার সেই বিষয়টি নিয়ে কোচ ব্রেন্ডন ম্যাকালামও মুখ খুলেছেন । তিনিও জানিয়েছেন, কিছু পরিমার্জনের প্রয়োজন রয়েছে এই নতুন ঘরানার ক্রিকেটে।

প্রাক্তন ইংল্যান্ডের অফ স্পিনার গ্রায়েম সোয়ান অ্যান্ডারসনের দীর্ঘায়ু কামনা করেছেন এবং তার প্রশংসা করেছেন অনবদ্য বোলিংয়ের । তাঁর এই ৭০০ উইকেটের অবিশ্বাস্য কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, এই মুহূর্তে অ্যান্ডারসন বিশ্বের তৃতীয় বোলার হিসেবে শেন ওয়ার্ন ও মুথাইয়া মুরলীধরণের পরবর্তীতেই এই কৃতিত্ব অর্জন করেছেন। যদিও তার পাশাপাশি ইংল্যান্ডের এই সিরিজে অক্ষমতাকে তিনি তুলে ধরেছেন। পরাজয়ের কারণগুলি পর্যবেক্ষণ করতে বলেছেন। এর পাশাপাশি এই কিংবদন্তী স্পিনার, যথেষ্ট প্রশংসা করেছেন ভারতীয় বোলিং আক্রমণেরও।

কুলদীপের বোলিংয়েরও প্রশংসা করেছেন এবং ভারতীয় দলকে বিশ্বমানের আখ্যাও দিয়েছেন । যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সূত্রে খবর এই মুহূর্তে ইংল্যান্ড শিবিরে বদলের হাওয়া। ম্যাকালাম অভূতপূর্ব ভারতীয় দলের প্রশংসার পাশাপাশি নিজেদের ব্যর্থতা স্বীকার করে দলের স্বার্থে কিছু উল্লেখযোগ্য পরিমার্জনের পথ নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.