বিনোদন

খাদান’কে দক্ষিণ সিনেমা থেকেও এগিয়ে রাখলেন যীশু সেনগুপ্ত

বহুদিন পর বাংলা সিনেমায় দেখা গেল যীশু সেনগুপ্তকে। ২০২৪ এর শুরু থেকেই টলিপাড়ায় চর্চা শুরু হয়ে গিয়েছিল খাদান সিনেমা নিয়ে। চলতি মাসের ২০ তারিখে এই অপেক্ষাকৃত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

সম্প্রতি অভিনেতা যীশু সেনগুপ্ত সংবাদ শিরোনামে এসেছিল তার দাম্পত্য জীবনে সমস্যার জন্য। এমনকি টলি পাড়ায় কান পাতলা শোনা যাচ্ছে তার বৈবাহিক সম্পর্ক নাকি প্রায় ভেঙে গেছে। সেই আবহাওয়ার মধ্যেই জমিয়ে খাদান সিনেমার শুটিং করেন অভিনেতা। এবার তাকে বহুদিন পর কলকাতায় দেখা গেল খাদান প্রমোশনে।

সেই প্রমোশনেই নায়ক দক্ষিণী সিনেমার থেকে অনেকটাই এগিয়ে রাখল খাদানকে। এছাড়াও এই ধরনের সিনেমা টলিউডের দর্শক আগে দেখেনি বলেও দাবি করেন তিনি। পাশাপাশি এই ছবি টলিউড ইন্ডাস্ট্রিকে অনেকটাই এগিয়ে দেবে। পাশাপাশি দেব ও রানে দুজনেই খুব ভালো মানুষ তাই তাদের সাথে কাজ করতে পেরে খুবই খুশি হয়েছেন।

এ প্রসঙ্গে অভিনেতা যীশু সেনগুপ্ত জানিয়েছেন, “যে ইন্ডাস্ট্রিতে এই ধরনের মূলধারার ছবি হয় না, সেই ইন্ডাস্ট্রি দিনে-দিনে আরও ছোট হতে থাকে, তার প্রমাণ আমরা পেয়েছি আগেও। তাই বহুদিন পরে এমন একটি ছবি মুক্তির অপেক্ষায় আমিও রয়েছি। এই ক্ষেত্রে আমার মনে হয় ‘খাদান’ এর মতো ছবি দর্শক আগে দেখেননি। দক্ষিণ ইন্ডাস্ট্রিতে অভিনয় করার অভিজ্ঞতা নিয়েই বলছি, এই ছবিতে যে ধরনের কাজ হয়েছে, সব মিলিয়ে সেই ইন্ডাস্ট্রির ছবির তুলনায় এগিয়ে রাখব ‘খাদান’কে। এটুকু বলতে পারি, দারুণ এক অভিজ্ঞতা হতে চলেছে দর্শকের। জমজমাট মশলা ছবি দেখতে পাবেন দর্শক। দেব, রানে প্রত্যেকেই দারুণ মানুষ। আমি আমার কেরিয়ারে খারাপ প্রযোজক পাইনি তেমনভাবে। ১৩০টির বেশি ছবি করে ফেলেছি। তার মধ্যে হাতে গোনা কয়েকটা ছবির হয়তো টাকা পায়নি বা যা চেয়েছি তা দেওয়া হয়নি। আমরা সবাই টাকা উপার্জন করতেই আসি, কিন্তু ভাল কাজ করতে হলে সবার আগে প্রয়োজন ভাল মানুষ হওয়া। দেব তেমন একজন মানুষ, আমার ভাইয়ের মত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.