খেলাধুলা

ধরে রাখলেন স্বপ্নের ফর্ম, শতক জয় কে এল রাহুলের

ফর্মে কে এল রাহুল । বলা চলে , স্বপ্নের ফর্ম ধরে রাখলেন । চলতি বছরেরই ইংল্যান্ড সিরিজে দুরন্ত ফর্মে দেখা গিয়েছিল রাহুলকে । ব্যাটে এসেছিল ৫০০ এরও বেশি রান । সেই স্বপ্নের ফর্ম ধরে রেখেই , দেশের মাঠে ব্যাট করলেন কুন্নুর লোকেশ রাহুল । হলেন শতকবীর। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়া ইন্ডিয়া – ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় দিনেই দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ভারতের এই উইকেট কিপার – ব্যাটার। লাঞ্চ এর বিরতির আগেই সেঞ্চুরি গড়ে ফেলেন কে এল রাহুল । উল্লেখ্য , এদিন অর্ধশতক গড়েন অধিনায়ক গিলও।

প্রসঙ্গত , চলতি বছরের প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছে রাহুলকে । চ্যাম্পিয়ন্স ট্রফি – আইপিএল থেকে শুরু করে ইংল্যান্ড সফর , সবতেই ব্যাটে রান এসেছে ভারতীয় ব্যাটারের। আর এবার , ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় জার্সিতেও একই ফর্ম বজায় রাখলেন কে এল ।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী , স্টেডিয়ামে হওয়া এই টেস্ট ম্যাচে , ১৯০ বলে শতক গড়েন রাহুল । যাতে ছিল ১২ টি বাউন্ডারি । এবং শতরান শেষের পর বিশেষ সেলিব্রেশনও করেন রাহুল । অনুমান, তাঁর এই শতরান , নিজের শিশুকন্যাকে উৎসর্গ করেন রাহুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.