মঙ্গলবার রাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সে ভয়াবহ কম্পনের জেরে এখনো পর্যন্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। এরইমধ্যে বুধবার গভীর রাতে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমারের মাটি। তারপর ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই ফের মায়ানমারে ভূমিকম্প হল। ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত মানুষ।
বুধবার রাত ২:১৯ নাগাত মায়ানমারে কম্পন অনুভূত হয়। এমনকি এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.১। যার কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এমনকি তার আগের দিন কম্পন হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা উঠেছিল ৬.৯। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেবু প্রদেশের উপকূলীয় শহর বোগোর কাছাকাছি ১৭ কিমি উত্তর-পূর্বে।
এমনকি কম্পনের তীব্রতায় ভেঙে পরেছে বহু বাড়ি। আহতের সংখ্যা প্রায় ১০০র গন্ডি ছাড়িয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ৭২ জন। তবে জারি রয়েছে মৃত্যু মিছিল। এই আবহাওয়ায় দ্বিতীয়বার কম্পন হলো মায়ানমারে।
এক দিনের মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্প হলো মায়ানমারে। শুক্রবার ভোররাত ঠিক ৩:৪৩ নাগাত কম্পন অনুভূত হয় মায়ানমারের বিস্তীর্ণ এলাকায়। তবে বুধবারের তুলনায় শুক্রবারের ভূমিকম্পের মাত্রা কিছুটা হলেও বেশি ছিল। রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা দেখা গেছে ৩.৬। ২৪ ঘণ্টার মধ্যে দুইবার কম্পন অনুভূত হওয়ায় ব্যাপক ভাবে আতঙ্ক ছড়িয়ে পরেছে মায়ানমারের মানুষের মধ্যে।







