জেলা

ভারী বর্ষণে ধস! পটাশপুরে আতঙ্ক, প্রশাসন তৎপর

পূর্ব মেদিনীপুর, অনুপম জানা: কয়েকদিন ধরে অবিরাম বর্ষণে পটাশপুর-১ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কুঞ্জবেড়িয়া গ্রামে কেলেঘাই নদীর পাড়ের পাকা রাস্তার কিছু অংশ ধসে গেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আজ ধসের স্থান পরিদর্শন করেন পটাশপুর-১ ব্লকের ভারপ্রাপ্ত বিডিও সন্ত চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযূষ কান্তি পান্ডা এবং পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ বিনয় কুমার পট্টানায়ক। তারা আশ্বাস দেন, ঝুঁকি এবং অসুবিধা গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে, প্রশাসনিক সহায়তা ও স্থানীয় উদ্যোগে দ্রুত পুনর্ব্যবস্থার ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। মানুষ আতঙ্কিত হবেন না, সরকার ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। বিডিও বলেন, “একসাথে সতর্ক থাকলেই নিরাপদ থাকব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.