নির্বাচনের দিন উদয়ন গুহকে গৃহবন্দি রাখার আর্জি করলেন নিশীথ প্রামাণিক। মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানান এই আর্জি।উদয়নের প্রতিক্রিয়া, মানুষের সঙ্গে তাঁর সম্পর্কে ভয় পেয়েছেন নিশীথ। সেই কারণেই এই আর্জি।
নিশীথের অভিযোগ,বারবার কোচবিহারে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে। পায়ের নিচের মাটি সরে গেছে।তাই নির্বাচনের দিনও একইরকম ভাবে সন্ত্রাস হতে পারে। তিনি বলেন, “সন্ত্রাসের আশঙ্কাতেই ভোটের দিন উদয়ন গুহ যাতে তাঁর বুথের বাইরে বের হতে না পারেন তা দেখার জন্য নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছি। কারণ ভোটের আগে থেকেই বারবার তিনি বিভিন্ন জায়গায় গিয়ে উস্কানি দিয়ে অশান্তি করছেন। এর জেরে আমাদের দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
অপরদিকে উদয়ন গুহের দাবি, মানুষের সাথে তাঁর কোনো সম্পর্ক নেই তাই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট নদী পার হতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, “মানুষের পাশে থেকে সবসময় কাজ করি। মানুষও আমাকে চায়। তাই ভয় পেয়ে গেছেন নিশীথ প্রামাণিক। এবার নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছেন যাতে ভোটের দিন আমি বাইরে না বের হতে পারি। এতে লাভ হবে না। মানুষের অধিকার মানুষই বুঝে নেবেন।”
বিস্তারিত আসছে……..







