আহত বিজেপি সাংসদকে দেখতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল ! মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস ।শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে , আহত খগেন মুর্মুকে দেখতে গিয়েছিলেন তিনি । তারপরেই রাজ্যপালের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে ।
উত্তরবঙ্গের ময়নাগুড়িতে বৃষ্টি-বিপর্যস্ত অঞ্চল পরিদর্শন করে , রাজ্যপালের সাধারণ মানুষের সাথে কথা বলার কথা ছিল । তবে আচমকাই রাজ্যপাল অসুস্থ হয়ে পড়ায় , সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। কিন্তু সি ভি আনন্দ বোসের ঠিক কি হয়েছে , তা এখনো জানা যায়নি ।
প্রসঙ্গত , গত এপ্রিল মাসেও ২৩ দিনের জন্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজ্যপাল । হার্টে ব্লকেজ নিয়ে , হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি । মে মাসে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে , ফেরেন রাজভবনে ।







