বিনোদন

কন্নড় ইন্ডাস্ট্রি থেকে ব্যান অভিনেত্রী? অবশেষে মুখ খুললেন রশ্মিকা

বিনোদন জগতে প্রতি নিয়ত কোনো না কোনো বিতর্ক ও জল্পনা চলতেই থাকে। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার চর্চায় এলেন দক্ষিণের বিখ্যাত অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তাঁর বিরূদ্ধে প্রায়ই শোনা যায়, কন্নড় ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীকে নিষিদ্ধ করা হয়েছে। সত্যিই কি তাই ? নাকি এটি কেবল জল্পনা মাত্র? সম্প্রতি এই বিষয়ে নিজেই মুখ খুললেন রশ্মিকা।

সম্প্রতি, কন্নড় ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’ মুক্তি পাওয়ার পর অভিনেত্রীকে এই বিষয় প্রশ্ন করায় তিনি বলেন,“দেখুন, বিষয়টা হচ্ছে— ছবিটা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার দেখা হয়ে ওঠেনি। কিন্তু, সম্প্রতি আমি দেখেছি ছবিটা, ওঁদের বার্তাও পাঠিয়েছি। ওঁরা ধন্যবাদ জানিয়ে উত্তরও দিয়েছেন।”

অভিনেত্রী আরও বলেন,“ইন্ডাস্ট্রির অন্দরে কী ঘটছে সেটা তো সাধারণ মানুষ জানেন না। ঈশ্বর জানেন, আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে ক্যামেরা লাগিয়ে রাখতে পারি না। তা ছাড়া আমাদের ব্যক্তিগত মেসেজ আমরা অনলাইনে ভাগ করার মতো মানুষ নই। ফলে, কারও ব্যক্তিগত জীবন নিয়ে কে কী মন্তব্য. করল তাতে কিছু যায়- আসে না। কিন্তু, ওঁরা আমাদের কর্মজীবন সম্পর্কে যা মন্তব্য করেন, তা শুনি এবং সেই অনুযায়ী ঠিক করার চেষ্টা করি কিন্তু এখনও পর্যন্ত ওই ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হইনি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.