খেলাধুলা

১১৬ কোটির প্রলোভন পায়ে ঠেলে দিলেন কামিন্স-হেড! আইপিএল ফ্র্যাঞ্চাইজির ৬ গুণ বেশি বেতনের প্রস্তাব প্রত্যাখ্যান*

ক্রিকেট মাঠে ভারতের বিপক্ষে তাঁরা যতটাই কঠিন প্রতিপক্ষ, মাঠের বাইরেও ততটাই কঠিন সিদ্ধান্তে অটল রইলেন অস্ট্রেলিয়ার দুই তারকা প্যাট কামিন্স এবং ট্র্যাভিস হেড। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লোভনীয়তম প্রস্তাবটিকেও সরাসরি না বলে দিলেন তাঁরা। জানা যাচ্ছে, একটি প্রথম সারির আইপিএল ফ্র্যাঞ্চাইজি এই দু’জনকে দেশের হয়ে খেলা ছেড়ে দিয়ে সারা বছর শুধু তাদের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার জন্য মোট প্রায় ১১৬ কোটি টাকা মানে প্রত্যেকের জন্য প্রায় ৫৮ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল।

কিন্তু অর্থের কাছে হার মানল না দেশের জার্সির প্রতি আনুগত্য। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের দাবি, কামিন্স ও হেড দুজনেই এই বিপুল অঙ্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, এই বিশাল পরিমাণ অর্থ তাঁদের অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে পাওয়া বার্ষিক বেতনের চেয়ে অন্তত ৬ গুণ বেশি। কামিন্স অধিনায়ক এবং হেড দুজনেই এখন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলেন। কিন্তু শত শত কোটি টাকার এই প্রস্তাব অগ্রাহ্য করার মাধ্যমে তাঁরা আবারও প্রমাণ করলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটে জাতীয় দলই শেষ কথা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.