১৯ তারিখ অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে তিনদিনের একদিবসীয় ও পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ। ৪ তারিখে ভারতীয় দল তাঁদের স্কোয়াড ঘোষণা করেছে। এইবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ঘোষণা করলো তাঁদের স্কোয়াড। ওডিআই দলে প্যাট ক্যামিসের জায়গায় নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। দলে আছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, ট্রাভিস হেডের মত অভিজ্ঞ খেলোয়াড়রা।
বাদ পড়েছেন মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল এর মত খেলোয়াড়রা। আসন্ন অ্যাশেজ সিরিজের জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করছে ক্রিকেটপ্রেমীরা। 2023 ওয়ার্ল্ড কাপ জেতার পর এই প্রথম কোনো একদিবসীয় খেলায় ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মত এই সিরিজও জেতার জন্যও মরিয়া অজিরা। অপরদিকে ভারতে শুরু হচ্ছে নতুন অধ্যায়। শুভমান গিলের নেতৃত্বে এই প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারত। দলে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। রয়েছেন নতুন খেলোয়াড়রাও। ব্যাতিক্রম নয় অস্ট্রেলিয়া দলও।
অস্ট্রেলিয়া ওডিআই স্কোয়াড – মিচেল মার্শ (ক্যাপ্টেন), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়েরিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল আওয়েন, ম্যাট রেনশ, ম্যাট শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা
অস্ট্রেলিয়া টি টোয়েন্টি স্কোয়াড – মিচেল মার্শ (ক্যাপ্টেন) শন অ্যাবট,জেভিয়ার বার্টলেট,টিম ডেভিড,বেন ডওয়ারশুইস,নাথান এলিস,জশ হ্যাজেলউড,ট্রাভিস হেড,জশ ইনগ্লিস,ম্যাথিউ কুনেমন, মিচেল ওয়েন ,ম্যাট শর্ট ,মার্কাস স্টোইনিস ,অ্যাডাম জ্যাম্পা







