জেলা

শীঘ্রই জলপাইগুড়ি স্টেশনে আস্তে চলেছে বৈদ্যুতিক ইঞ্জিন; রেল যাতীদের বাঁচবে সময় !

নিজস্ব সংবাদদাতা: খুব তাড়াতাড়ি জলপাইগুড়ি স্টেশনে আস্তে চলেছে বৈদ্যুতিক ইঞ্জিন। ফলে রেলযাতীদের বাঁচবে সময়। আধুনিকরণ বিভিন্ন জায়গায় হলেও জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি পর্যন্ত বৈদ্যুতিকরণের কাজ হয়নি এতদিন। তাই জলপাইগুড়ি স্টেশনের কাজ উন্নতি করার জন্য জলপাইগুড়ির সাংসদ বার বার জলপাইগুড়ি স্টেশনের জন্য দিল্লিতে রেল দপ্তরে কথা বলেছেন ।তাই এখানে রেলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে বেশ কয়েক মাস ধরে জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি পর্যন্ত রেলের বৈদ্যুতিক করনের কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি পর্যন্ত এর কাজ শেষ হলে এই স্টেশন থেকে বৈদুতিক ইঞ্জিন চলাচল করবে। ফলে খুব কম সময়ে মধ্যে জলপাইগুড়ি থেকে এনজিপি পর্যন্ত রেল চলাচল কম সময়ের মধ্যে হবে। এই বিষয়ে খুশী প্রকাশ করেছেন এক নাগরিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.