বাংলা চলচ্চিত্র জগতের র্শীষ বিন্দু হলেন মিঠুন চক্রবর্তী।ভারতীয় চলচ্চিত্রে একটি বিস্তৃত কর্মজীবন ছিল তাঁর। ২৭০ থেকে ৩০০ টিরও বেশি চলচ্চিত্রের একটি উল্লেখযোগ্য পোর্টফোলিও রয়েছে এই বিশিষ্ট অভিনেতার। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম চলচ্চিত্র ‘মৃগয়া’ দিয়ে তিনি সর্বপ্রথম ব্যাপক পরিচিতি লাভ করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার X প্ল্যাটফর্মে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত জুরির নাম ঘোষণা করেছেন।ভারতীয় চলচ্চিত্রে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিশিষ্ট অবদানের জন্য তাঁকে সম্মানিত করা হবে।দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী।
সূত্রের খবর আগামী ৮ই অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই বিশিষ্ট অভিনেতাকে পুরস্কার প্রদান করা হবে।







