অফবিট

ধনতেরাসের আগে তৈরি হচ্ছে বিরল ‘গজকেশরী রাজযোগ’! এই রাশির জাতক জাতিকাদের জন্য আসছে সুবর্ণ সময়

উৎসবের মরশুমে এবার আকাশে তৈরি হচ্ছে এক বিশেষ শুভ যোগ। ১৮ অক্টোবর অর্থাৎ শনিবার ধনতেরাসের দিনেই তৈরি হবে বিরল ‘গজকেশরী রাজযোগ’, যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শক্তিশালী ও সৌভাগ্যদায়ক বলে মনে করা হয়।

বিশেষজ্ঞদের মতে, এই যোগ যখন কারও জন্মছকে গঠিত হয়, তখন জীবনে আসে সাফল্য, সুখ ও প্রাচুর্য। ধন, সম্মান, স্বাস্থ্য এবং পারিবারিক শান্তি—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন দেখা যায়।

কোন রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন চলুন দেখে নিই,,,,,,,

বৃষ

গজকেশরী যোগ বৃষ রাশির জাতক জাতিকার জন্য সৌভাগ্য বয়ে আনবে। দীর্ঘদিনের সম্পূর্ণ না হওয়া কাজ এখন মীমাংসিত হতে পারে। চাকরি জীবনে উন্নতি এবং স্বীকৃতি লাভের সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের জন্য এটি একটি অত্যন্ত শুভ সময় । আর্থিক সচ্ছলতা শক্তিশালী হবে এবং পরিবারের মধ্যে সুখ – সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

মিথুন

মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা আর্থিকভাবে শুভ হতে চলেছে। আয়ের নতুন উৎস খুলে যাবে এবং আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়টি ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে। পরিবারের মধ্যে সম্প্রীতি বিরাজ করবে। প্রেম জীবনে মাধুর্য্য বৃদ্ধি পাবে।

কন্যা

এই যোগের ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে পারে। যারা চাকরিতে আছেন তাঁরা পদোন্নতি করবেন, সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও ঊর্ধ্বতন ব্যক্তির কাছ থেকে সহায়তা পাবেন। পরিবারের মধ্যে কোনও শুভ ঘটনা ঘটতে পারে। মানসিক শান্তি বিরাজ করবে এবং স্বাস্থ্যেরও উন্নতি হবে। ধন্বন্তরী জয়ন্তী নামেও পরিচিত। পঞ্জিকা মতে, এবার ধনতেরসের আগে গজকেশরী রাজযোগ তৈরি হতে চলেছে। আসলে, ১২ অক্টোবর মিথুন রাশিতে বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগ হতে চলেছে। তার ফলে তৈরি হতে চলেছে গজকেশরী রাজযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.