কলকাতা

২০টি ভুল প্রশ্ন কি শিক্ষক হওয়ার স্বপ্ন আটকে দেবে? হাইকোর্টে বিতর্ক

কলকাতা: ২০১৭ ও ২০২২ সালের টেটে প্রশ্নভুলের অভিযোগ নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি ওম নারায়ণ রাই বৃহস্পতিবার এই মামলা দায়েরের অনুমতি দেন। আগামী সপ্তাহেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

চাকরিপ্রার্থীদের দাবি, ওই টেট পরীক্ষায় প্রায় ২০টি প্রশ্ন ভুল রয়েছে। ওই ভুল প্রশ্নের জন্য অনেকেই পাশ করতে পারতেন। আইনজীবী ফিরদৌস শামিম জানান, “প্রশ্নভুল নির্ণয় না হওয়ার আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা মানে বহু প্রার্থীর সুযোগ সীমিত করা।”

রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্প্রতি ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুজোর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, টেট নম্বর, সাক্ষাৎকার ও অ্যাপটিটিউড টেস্টের ভিত্তিতে মোট ৫০ নম্বরের মানদণ্ডে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।

প্রার্থী ও আইনজীবীদের প্রশ্ন, আদালতে প্রশ্নভুল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হলো। টেট অনুত্তীর্ণ একাংশ প্রার্থীরাও আবেদন করতে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.