প্রথমে সকলেরই জানা ছিল ২০২৭ এর বিশ্বকাপ খেলবেন কিং কোহলি। কিন্তু এখন জল্পনা সোনা যাচ্ছে , অস্ট্রেলিয়া সফরের পরও এক দিনের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বিরাট। উল্লেখ্য , আগেই টি২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবার গুঞ্জন আইপিএল এও আর হয়তো দেখা যাবে না বিরাট কে ! কিন্তু সত্যিই কি তাই ? তাহলে কি হবে কোহলি অনুরাগীদের ?
জানা গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু , অর্থাৎ যে দলের জন্মলগ্ন থেকে সাথে ছিলেন বিরাট , দেখতে দেখতে ১৮ বছর পেরোলেও , যে দলের জার্সি কোনোবারই ছাড়েনি বিরাটকে , এবার সেই দলের সঙ্গে যুক্ত একটি সংস্থার সাথে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে রাজি হননি কিং কোহলি ! আর তাতেই বেড়েছে জল্পনা। প্রশ্ন উঠছে বিরাটের আইপিএল ভবিষ্যৎ নিয়ে।
জানা গিয়েছে , ২০২৬ এর আইপিএলে সংস্থাটি বিরাটকে পরাধেন মুখ করতে চেয়েছিলো , তাদের প্রচারের জন্য। কিন্তু শোনা যাচ্ছে , সেই প্রস্তাবে রাজি হননি বিরাট। বিরাট নিজেকে , বেঙ্গালুরুর প্রচারে ব্যবহার করতে দিতে চাননা বলেই খবর। তবে এবিষয়ে , বিরাটের তরফে কোনো মন্তব্যই করা হয়নি।







