বিজ্ঞাপনে বাঙ্গালীদের অপমান করা হয়েছে বলে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন দেবযান বন্দ্যোপাধ্যায় নামের এক আইনজীবী। নাওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে বলে জানা যায়।
এমন পরিস্থিতি একটি ঠান্ডা পানীয় বিজ্ঞাপনের কারণেই বিপাকে পড়তে হয় অভিনেতাকে। বাংলার একটি প্রবাদ “সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়”কেই ব্যঙ্গ তামাশা করে সংলাপে বলা হয় যে “সোজা আঙুলে ঘি না উঠলে, বাঙালি খালি পেটেই শুয়ে পড়ে”।
বিষয়টিকে ঠাট্টা হিসেবেই দাবি করা হয় এবং বিজ্ঞাপনে নাওয়াব কে হাসতে দেখা যায়। এতেই আপত্তি জানান দেবরাজ, দাবি করেন বিজ্ঞাপনের বাংলা ভার্সনে অপমান করা হয়েছে বাঙ্গালীদের। নাওয়াজের সাথে সাথে সংস্থার সিইও এর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।
সংস্থার পক্ষ থেকে এমন বিজ্ঞাপন প্রচারের জন্য তীব্র অনুশোচনা প্রকাশ করা হয় এবং বিষয়টি সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত বলেই দাবি করা হয়। সমস্ত বাংলা প্রচার মাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই বিজ্ঞাপনটিতে।







