বিদেশ

‘জেন জি’র আগুনে জ্বলছে মাদাগাস্কার! বিক্ষোভে দেশ ছাড়লেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা

নতুন ও উর্তী প্রজন্ম হলো ‘জেন জি’। বহুদিন ধরেই যাদের নিয়ে চলছে প্রবল চর্চা। রাজনীতি বা সমাজ বদলের লড়াইতে সর্বাগ্রে দেখা যায় এই প্রজন্মকে। সেই ছবি দেখা গিয়েছিল নেপালের মাটিতে। এবার সেই স্ফুলিঙ্গ জ্বলে উঠল পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে। তরুণ প্রজন্মের বিক্ষোভে রীতিমতো উচ্ছেদ হলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা।

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমেই ফরাসি সামরিক বিমানে করে অ্যান্ড্রেকে দেশছাড়া করা হয়েছে। মাত্র ১০ দিন আগে, বিক্ষুব্ধ জনরোষ প্রশমিত করতে তিনি প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনৎসে সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন। তবে পরিস্থিতি না সামলাতে পেরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজেকেই সরিয়ে নিলেন তিনি।এই অশান্তির শুরু ২৫ শে সেপ্টেম্বর থেকে রাজধানী আন্তানানারিভোতে। বিদ্যুৎ ও পানীয় জলের চরম সঙ্কটের বিরুদ্ধে রাস্তায় নামে আমজনতা। দেশজুড়ে সেই প্রতিবাদ দাবানলের মতো ছড়িয়ে পরে। এবার সেই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে তরুণ প্রজন্ম অর্থাৎ জেন জি।

প্রেসিডেন্ট অ্যান্ড্রে ও প্রধানমন্ত্রী এনৎসের সঙ্গেই দেশবাসীর ক্ষোভের নিশানায় ছিল তাঁদের ঘনিষ্ঠ ব্যবসায়ী মায়মি রাভাতোমাঙ্গা। ক্রমশ সরকারের প্রতি আস্থা হারিয়ে চলেছে সাধারণ মানুষ। এমনকি জনগণের পক্ষ নিয়ে দেশের সেনাবাহিনী অ্যান্ড্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

যার ফলে একের পর এক পদক্ষেপ ব্যর্থ করে দিয়ে অবশেষে ক্ষমতাচ্যুত হতে বাধ্য হলেন প্রেসিডেন্ট। ফরাসি উপনিবেশের পুরনো ইতিহাস বহনকারী মাদাগাস্কার এখন নতুন অধ্যায় লি খতে চলেছে। যেখানে জেন জি-ই লিখেছে রাজনৈতিক পালাবদলের নতুন কাহিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.