বিনোদন

হঠাৎই বলিউড কিং কে আক্রমণ করলেন বলিউড কুইন, কি বললেন অভিনেত্রী?

বিনোদন জগতে প্রতি নিয়ত কোনো না কোনো বিতর্ক চলতেই থাকে। প্রতি নিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার ফের বিতর্কের জেরে চর্চায় এলেন বলিউড‘কুইন’কঙ্গনা রানাউত। বিতর্ক এবং কঙ্গনা যেন একে-অপরের চীর সঙ্গী। এর আগেও বেফাঁস মন্তব্য ও পোস্টের জেরে চর্চার শিরোনামে ছিলেন তিনি। এবার নিজের জীবনে স্ট্রাগলের কথা বলতে গিয়ে কিং খানকে কটাক্ষ করে বসলেন অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করে কঙ্গনা বলেন,“আমি এত সাফল্য পেলাম কীভাবে? সম্ভবত আমার মতো আর কেউ নেই যে গ্রাম থেকে এসে মূলধারার সিনে ইন্ডাস্ট্রিতে এত সাফল্য পেয়েছে। আপনারা শাহরুখ খানের কথা বলেন- ও তো দিল্লির ছেলে। কনভেন্টে পড়াশোনা করেছেন। কিন্তু আমি হিমাচলের প্রত্যন্ত গ্রামের মেয়ে। আমার গ্রাম‘ভামলা’র নামও বোধহয় এর আগে কেউ শোনেননি।”

তিনি আরও জানিয়েছেন,“হয়তো অনেকেই আমার কথায় সায় দেবেন না কারণ আমি মারাত্মক সৎ। আর সেটা শুধু অন্য মানুষদের সঙ্গে নয়। আমি নিজেও নিজের কাছে সৎ।” সূত্রের খবর, শাহরুখের ‘জিরো’ এবং সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’-এ অভিনয়ের প্রস্তাবও নাকচ করেন তিনি। এই বিষয়ে প্রশ্ন করায় কঙ্গনা জানান,“একসময়ে আমি ওঁদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। তবে ইন্ডাস্ট্রিতে দশ বছর অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। আমাকে বলা হয়েছিল, আইটেম নম্বর কিংবা কৌতুক দৃশ্যে অভিনয়ের জন্য আমি যথাযথ নই। তাই কাজ না পেয়ে আমি যখন নিজের পথে হেঁটে ‘তনু ওয়েডস মনু’, ‘মনিকর্ণিকা’, ‘ক্যুইন’-এর মতো সিনেমা করলাম, তখন দর্শক আমাকে ভালোবাসায় ভরিয়ে দিল। এই ইন্ডাস্ট্রিতে একজন মহিলা হয়ে আমি নিজের পায়ের তলার মাটি শক্ত করেছি। কাজেই অন্যের বিপরীতে অভিনয় করতে যাব কেন? কিংবা দুটো দৃশ্যে মুখ দেখানোর জন্য আইটেম নম্বরেই বা পারফর্ম করব কেন? এসবের কোনও দাম আছে আদৌ?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.