একাধিক ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সৌমিতৃষা কুন্ডকে। তবে তাকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। তারপর একের পর এক কাজ করে চলেছেন। তবে সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে বিরতি নিয়েছিলেন। এবার ফের নায়িকা ফিরছেন পর্দায়। তবে কোথায় দেখা যাবে এই জনপ্রিয় অভিনেত্রীকে।
মিঠাই ধারাবাহিকের পরেই এক্কেবারে দেবের নায়িকা হয়ে বড়পর্দায় পা রেখেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। যেখানেই সুপারস্টার দেব ছাড়াও একাধিক তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। তারপরেই সোজা ঢুকে পরলেন ওটিটি প্লাটফর্মে। যেখানেও দর্শক মহলের নজর কেড়েছেন নায়িকা। তবে এরই মধ্যে কিছুদিন আগেই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরেন অভিনেত্রী। যার জন্য কাজ থেকে দীর্ঘ বিরতি নিয়েছেন তিনি। তবে সুস্থ হতেই ফের সমহিমায় ফিরছেন নায়িকা। তবে এবার কোথায় পর্দা কাঁপাতে দেখা যাবে মিঠাই খ্যাত সৌমিতৃষাকে?
সকলেই আবারও ‘মিঠাইরানীকে’ ছোট পর্দায় দেখার জন্য উদগীব হয়ে রয়েছে। তবে এখনই তিনি ধারাবাহিকে ফিরছেন না। বরং বলা ভালো, বর্তমানে তিনি একটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ করতে চলেছেন। হ্যাঁ এতক্ষণে আপনারা ঠিকই আশঙ্কা করেছেন। গত বছর ‘কালরাত্রি’ ওয়েব সিরিজের মাধ্যমে মন জয় করেছেন নায়িকা। এবার সেই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যাবে অভিনেত্রী সৌমিতৃষাকে। সেখানেই ফের কাম ব্যাক করছেন অভিনেত্রী। এবার এই সিরিজে তার অভিনয় দেখার জন্য অপেক্ষায় রইলো দর্শক মহল।







