বিনোদন

বেঙ্গল ট্যুরে রঘু ডাকাত টিম, কোলাঘাটে চলল জমজমাট ছবির প্রচার

বর্তমান সময় দাঁড়িয়ে বক্স অফিসে দেবের সিনেমা মানেই হিট। সম্প্রতি নায়কের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ রেকর্ড তৈরি করেছে ভারতীয় সিনেমায়। তারপর থেকেই বাংলাজুড়ে হুঙ্কার দিচ্ছে রঘু ডাকাত। সম্প্রতি ‘খাদান’ সিনেমার মতোই পুরো ‘রঘু ডাকাতে’র টিম নিয়ে সিনেমার প্রমোশনে বেঙ্গল ট্যুর করছেন প্রহযোগ তথা অভিনেতা দীপক অধিকারী। এবার কোলাঘাটে সিনেমার প্রচারে আলাদা ভাবেই নজর কাড়লেন নায়ক।

গত বছর শীতের মরশুমে দেবের বেঙ্গল ট্যুর আলাদা ভাবে সাফল্য এনে দিয়েছে খাদান সিনেমায়। তাই এবার সেই ফরমুলাই কার্যকরী করলেন ‘রঘু ডাকাত’ সিনেমার ক্ষেত্রেও। এরইমধ্যে একাধিক জেলায় জমজমকপূর্ণ প্রচার শেষ করেছেন অভিনেতা ও তার পুরো টিম। সম্প্রতি নর্থ বেঙ্গল ট্যুরে জমজমাট হয়ে প্রচার করে তারকা সহ অন্যান্য কলাকুশলীরা। নর্থ বেঙ্গলের পরে এবার তাদের গন্তব্য পূর্ব মেদিনীপুর। এই বেঙ্গল ট্যুরে নায়ক তথা প্রযোজক দেবের সঙ্গী হয়েছেন ঈধিকা, সোহিনী ওম ও সিনেমার পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায় সহ টিমের অন্যান্যরা। এই সিনেমার প্রযোজনা দায়িত্বে রয়েছেন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার ও শ্রীকান্ত মহতার এস ভি এফ।

প্রথমেই রঘু ডাকাতের এই বেঙ্গল ট্যুরের মাধ্যমে প্রমোশন শুরু হয় রায়গঞ্জ দিয়ে। তারপরেই তারা পৌঁছে যায় নর্থবেঙ্গলের বিভিন্ন জায়গায়। এমনকি শিলিগুড়ি থেকে রীতিমতো রঘু ডাকাত হুঙ্কার ছাড়ে। এবার তারা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে প্রমোশনে গিয়ে ঝড় তুলে দিল। কোলাঘাটের শের পাঞ্জাব গ্রাউন্ডে রীতিমতো ঘোড়ায় চড়ে দাপট দেখালেন সুপারস্টার দেব। তবে এই জেলায় রঘু ডাকার টিম প্রমোশন শুরু করে শিব মন্দিরে মহাদেবের আরাধনার মাধ্যমে। এরপরেই অভিনেতা দেব পুরো টিম নিয়ে ছিপ ফেলে মাছ ধরতে শুরু করেন। এইভাবেই গ্রাম বাংলার প্রতিটি মানুষের মনে রঘু ডাকাত সিনেমাতে পৌঁছে দিচ্ছেন তারকা দেব। এরপরই তারা বহরমপুরে প্রমোশনের মঞ্চে নাচে গানে আগুন ধরাল তারকাদের সহ গোটা রঘু ডাকাত টিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.