দেশবিশ্ব

সিআইএ এর চোখে ধুলো দিয়ে , মহিলা সেজে একবার পালিয়েছিলেন লাদেন ! সিআইএ এর প্রাক্তন অফিসারই সামনে আনলো চাঞ্চল্যকর তথ্য

ওসামা বিন লাদেন , নামটা শুনলেই যে শব্দটা সর্বপ্রথম মাথায় আসে , তা হলো রহস্য। এবার সামনে আসলো , তাকে নিয়ে আরো এক চাঞ্চল্যকর খবর। প্রাক্তন সিআইএ অফিসার জন কিরিয়াকু এই তথ্য প্রকাশ্যে এনেছেন। ১১ সেপ্টেম্বর , ২০০১ , কিভাবে সিআইএ এর কক্ষে ধুলো দিয়ে , আমেরিকা ৯/১১ হামলার পর পালিয়েছিলেন লাদেন , সেই ঘটনাই প্রকাশ্যে এনেছেন তিনি। রহস্যজনক ভাবে , মহিলার ছদ্মবেশ নিয়ে লাদেন পালিয়েছিলেন বলে জানান তিনি।

প্রায় ১৫ বছর , সিআইএ এর সঙ্গে যুক্ত চিলেন , প্রাক্তন অফিসার জন কিরিয়াকু। সংবাদসংস্থা এএনআইকে একটি বিশেষ সাক্ষাৎকারে , লাদেন সম্পর্কিত এই ঘটনা প্রকাশ্যে আনেন , প্রাক্তন অফিসার। পাকিস্তানে কাউন্টার টেররিজম অপারেশনের দায়িত্ত ছিল তাঁর কাঁধে। পাশাপাশি , সেন্ট্রাল কম্যান্ডের যে কমান্ডার ছিলেন , তার ট্রান্সলেটর সদস্য ছিলেন আল কায়দার। তাই মার্কিন সেনার অনেক তথ্যও পাওয়া যেত।

জন কিরিয়াকু জানান , “সক্রিয় হওয়ার বদলে আমেরিকা প্রতিক্রিয়া দিয়েছিল। মনে করবেন, আমরা এক মাস অপেক্ষা করেছিলাম আফগানিস্তানের উপরে বোমাবর্ষণ শুরু করার আগে। আমরা আবেগকে নিজেদের বিচারবুদ্ধিকে প্রভাবিত করতে দেয়নি। আমরা এক মাস অপেক্ষা করেছিলাম সঠিক প্রস্তুতি নেওয়ার জন্য। এরপরে আমরা আল কায়েদার ঘাঁটিতে হামলা শুরু করি। তাও মূলত দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানের পাস্তো এলাকাতেই হামলা চালিয়েছিলাম। আমরা বিশ্বাস করি যে ২০০১ সালের অক্টোবরে আমরা ওসামা বিন লাদেন ও আল কায়েদার অন্যান্য শীর্ষনেতাদের টোরা বোরায় কার্যত একঘরে করে ফেলেছিলাম।”

প্রাক্তন অফিসার আরো জানান, “আমরা জানতাম না যে সেন্ট্রাল কম্যান্ডের কম্যান্ডারের অনুবাদক আসলে আল কায়েদার অপারেটিভ ছিল, যে মার্কিন মিলিটারিতে ঘাপটি মেরে ছিল। তাই আমরা ভেবেছিলাম যে লাদেনকে আমরা মুঠোয় আনতে পেরেছি। ওকে (লাদেন) পাহাড় থেকে নেমে আসতে বলি। ওঁ বলেছিল যে বিকেল অবধি সময় দিতে। মহিলা ও শিশুদের সুরক্ষিতভাবে বের করে আনার পর আমরা আত্মসমর্পণ করব। ট্রান্সলেটরও জেনারেল ফ্রাঙ্ককে এই প্রস্তাবে রাজি করায়। লাদেন মহিলা সেজে পালিয়ে যায় এবং রাতের অন্ধকারে একটি পিক আপ ট্রাকের পিছনে চেপে পাকিস্তানে পালিয়ে যায়।” তবে সন্ধ্যায় গিয়ে দেখা যায় , সেখানে আর কেউই নেই , সবাই ততক্ষনে পালিয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.