বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের সম্পর্ক যেন একটা নতুন খেলা। আজ এর সাথে, কাল তার সাথে। কখনো এক সময় একাধিকের সাথে সম্পর্ক। সম্পর্কে থাকা কালীন হঠাৎ কথা বলা বন্ধ। এই ধরণের বিষয়গুলো এখন সচরাচর দেখা যায়।‘জেন জি’প্রজন্মে‘সিচুয়েশনশিপ’,‘বেঞ্চিং’,‘ঘোস্টিং’,‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস্’এই বিষয় গুলো খুবই সাধারণ। মেয়েরা আগের মত ছেলেদের কেয়ার করেনা। বয় ফ্রেন্ড থাকুক বা না থাকুক ডেটিং আপে নিজের পছন্দের পার্টনার খুঁজতে দেরি করে না তাঁরা। সম্প্রতি ডেটিং থিওরি থেকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, যে নারীরা ছেলেদেরকে প্রকাশ্যে ঘৃণার কথা বলে, তারাই বেস্ট লাইফ পার্টনার। হ্যাঁ ঠিকই শুনেছেন, এমন্টাই দাবী মনস্তাত্ত্বিকদের।
ডেটিং থিওরির দাবি, পুরুষদেরকে প্রকাশ্যে যে নারীরা ঘৃণা করে, যেকোনও সমস্যায় তারাই শেষমেশ পুরুষদের পাশে দাঁড়ায়। আসলে, প্রকাশ্য সমালোচনা সরাসরি কোনও মানুষের অন্তর মনোভাবকে স্পষ্ট করে। অর্থাৎ আশা করা যায়, যে মেয়েটা সম্পর্কের ক্ষেত্রে স্পষ্টবক্তা, ঠোঁটকাটা; ব্যক্তিগত সম্পর্কেও সে যে অত্যন্ত সৎ হবে। কারণ, কিছু মেয়ে সম্পর্কের ক্ষেত্রে লুকোচুরি পছন্দ করে না। তারা সাফ কথা শুনতে ও বলতে পছন্দ করে। এই মেয়েরাই ভালোবাসায় আজীবন থাকে তাঁর প্রিয় মানুষের সাথে। ফলে, এই সব নারীর প্রেমে কোনও খাদ বা জটিলতা থাকে না।







