এখন কয়েক সেকেন্ডেই জানা সম্ভব আপনার বুথের বিএলও, ইএলও, এমনকী ডিইওর নাম ও যোগাযোগ নম্বর। শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড মোবাইলেই মিলবে সব তথ্য।
ধাপে ধাপে প্রক্রিয়াটি দেখে নিন:
আপনার Google Chrome ব্রাউজার খুলুন।
সার্চ বারে লিখুন “Electoral Roll”।
প্রথম যে সরকারি ওয়েবসাইটটি আসবে, তাতে ক্লিক করুন।
ওপরে বাঁদিকে থাকা তিনটি সমান্তরাল লাইন ☰ চিহ্নে ট্যাপ করুন।
মেনুতে গিয়ে Voter → Know Your Polling Booth অপশনটি বেছে নিন।
সেখানে আপনার EPIC নম্বর (ভোটার কার্ড নম্বর) দিন।
ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করুন।
কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে চলে আসবে—
আপনার BLO-র নাম ও ফোন নম্বর,
ERO, DEO-র নাম ও নম্বর,
আপনার বুথ, বিধানসভা ও লোকসভা কেন্দ্রের নাম।
এই তথ্য আপনি মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ—যেকোনও ডিভাইস থেকেই সহজে পেতে পারেন।







