বর্তমানে ভোটের আবহাওয়ায় চূড়ান্ত শোরগোল চলছে SIR প্রক্রিয়া নিয়ে। প্রতিনিয়ত এই প্রক্রিয়াতে হয়রানি শিকার হতে হচ্ছে আমজনতাকে। এবার এই প্রক্রিয়ার প্রতিবাদে দিল্লিতে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন সাংসদ। এছাড়াও নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে গিয়েও তা সফল হয়নি। তাই এবার সর্বোচ্চ আদালতে গিয়ে নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নির্বাচন কমিশনের কাছে পৌঁছল নোটিস।
এবারে ভারতীয় ইতিহাসে এক নজির গড়লো। প্রথমেই বঙ্গভবনে অতিরিক্ত প্রশাসনের তৎপরতায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে কালো চাদর গায়ে দিয়ে SIR প্রক্রিয়ায় হেনস্তা হওয়া পরিবারের সদস্যদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক সাংসদ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসেন। তবে সেই বৈঠকের মাঝপথে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন সেই বৈঠকে তাঁদের চূড়ান্ত অপমান করা হয়েছে।
তারপর বারংবার দিল্লির মাটিতে বসেই সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে তাঁরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনিপথের সুপ্রিম কোর্টে মামলা করা হয়। এবার সেখানেই সাধারণ মানুষের হয়রানি নিয়ে মহামান্য আদালতের কাছে অনুমতি চেয়ে সওয়াল করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই দেশের শীর্ষ আদালতের তরফ থেকে নোটিশ জারি করে নির্বাচন কমিশনের থেকে উত্তর তলব করা হয়েছে। যেখানে জানতে চাওয়া হয়েছে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া নিয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি রাজ্য সরকারের থেকেও নির্দিষ্ট করতে বলা হয়েছে কতজন অফিসার এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। তবে নির্বাচন কমিশনের কাছে সুপ্রিম কোর্টের এই নোটিশ রাজ্য সরকারের বড় জয় বলেই মনে করছে সকলে।







