সন্দেহবশত স্ত্রী-কে খুন করার অভিযোগে গ্রেপ্তার স্বামীনিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত গ্রাম কালনা এলাকায় নিজের স্ত্রীকে সন্দেহবশত খুন করার অভিযোগে মেদিনীপুর এলাকা থেকে সোমবার অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে কালনা মহকুমা আদালতে পাঠায় কালনা থানার পুলিশ মঙ্গলবার। ধৃত ব্যক্তির নাম মদন বাগ।
দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকম ভাবে স্ত্রীকে সন্দেহ করতো অভিযুক্ত ব্যক্তি। নিজের ছেলের সাথে তার স্ত্রীকে, আবার কখনো কোন পর পুরুষের সাথে তার স্ত্রীকে সন্দেহ করতো। সন্দেহের কারণে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে স্বামী মদন বাগ। মৃত ওই মহিলার মেয়ের অভিযোগের ভিত্তিতে কালনা থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে কালনা আদালতে পাঠায় মঙ্গলবার।







