নিজস্ব সংবাদদাতা : এবছর দেরিতে আসতে চলেছে বর্ষা। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত চলবে তাপপ্রবাহ, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আগামী ১০ই জুন পর্যন্ত চলবে তীব্র দাবদাহ। তবে এই পরিস্থিতি তার পরও চলবে কি না তা পরে জানানো হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর পাশাপাশি উত্তরবঙ্গেও চর চর বাড়ছে তাপমাত্রার পারদ। বৃষ্টির সম্ভাবনা অনেক কম। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি। দিনের বেলা তো বটেই রাতে ঘুমোতে গিয়েও গরমে হাসফাস করতে হচ্ছে রাজ্যবাসীকে।
পরিষ্কার আকাশ। বাতাসে জলীয়বাষ্প এর পরিমাণ কম। আগামী বুধবার তা আরো কমে যাবে। ফলে ঘাম কিছুটা হলেও কম হবে কিন্তু গরম হওয়া বইতে থাকবে। বঙ্গোসাগরে বর্তমানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কলকাতায় বুধবার ও বৃহস্পতিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতে গরম তো কমবেই না উল্টে গা জ্বালানো গরম আরো বাড়বে। কেরালায় এখনও পর্যন্ত বর্ষা আসেনি। আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই ঘূর্ণাবর্ত কে পাকিস্থানের দিকে ঠেলে দিচ্ছে। ফলে কেরালায় বৃষ্টিপাতের কথা ছিল ৪ ঠা জুন কিন্তু হয়নি। আর বৃষ্টির অভাবে চাতকের মত চেয়ে থাকা এই তীব্র দাবদাহে পুড়ছে রাজ্যবাসী। তবে কেরালায় বর্ষা না ঢুকলে বঙ্গে তা ঢুকতে জুন পার করে ফেলবে বলেই আশঙ্কা।







