রাজনীতি

মাঠ জুড়ে খেলানো হবে দিলীপ ঘোষকে ! দীর্ঘ সময় পর সাংবাদিক সম্মেলনে ব্রাত্য দিলীপ

মাঠ জুড়ে খেলানো হবে দিলীপ ঘোষকে , এমনটাই জানিয়েছেন শমীক ভট্টাচার্য । তবে বিজেপির রাজ্য সভাপতির কথা অনুযায়ী , সত্যিই কি খেলতে প্রস্তুত দিলীপ ? এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে , সেই সময় দাঁড়িয়ে বহু দিন পর সাংবাদিক সম্মেলনে বসলেন দিলীপ ঘোষ । কি কি দায়িত্ব পেয়েছেন তিনি , সবই জানালেন সাংবাদিক সম্মেলনে । জানা গিয়েছে শীঘ্রই তাকে দেখা যাবে জনসভা তেও ।

“অমিত শাহ বলেছেন, পুরোপুরি কাজে লাগতে হবে” – সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন দিলীপ ঘোষ । জানা গিয়েছে , এদিন দিলীপের সঙ্গে শমীক ভট্টাচার্যেরও সাক্ষাৎ হয় ।

এই সাংবাদিক সম্মেলনের পর শীঘ্রই দিলীপ ঘোষকে জনসভাতেও দেখা যাবে বলে জানা গিয়েছে। পাশাপাশি , জানুয়ারিতে শমীক ভট্টাচার্যের দুর্গাপুরে যে সভা করার কথা আছে দিলীপ থাকবেন সেই সভাতেও । সাংবাদিক সম্মেলনে সত্যিই দিলীপ ঘোষ মাঠ জুড়ে খেলবেন কিনা জিজ্ঞেস করা হলে , তিনি বলেন, দল যেভাবে কাজে লাগাবে , তিনি দলের অনুসারেই কাজ করবেন । দিলীপ জানিয়েছেন , দল যদি তাকে ভোটে লড়তে বলে , তাহলে তিনি ভোটেও লড়বেন ।

পাশাপাশি নব্য নেতারা দিলীপ ঘোষকে বুঝতে পারেন কিনা , সেবিষয়ে প্রশ্ন করা হলে , প্রাক্তন সাংসদ বলেন , “দল বুঝলেই হল। আর কে বুঝবে, আমার জানার দরকার নেই। কাউকে বোঝানো আমার কাজ নয়।” তবে , বিজেপি কোন পথে এগোবে, সে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ টেনে আনেন মমতা ব্যানার্জির প্রসঙ্গ । দিলীপ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কত বছর ধরে লড়াই করতে করতে জিতেছেন। এবার বিজেপির অন্য আঙ্গিকে লড়াই হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.