মূখ্যমন্ত্রীর পাল্টা চিঠি লিখলেন বিরোধী দলনেতা। শনিবার নির্বাচন কমিশনের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে এসআইআর নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।এরপর মুখ্য নির্বাচন কমিশনারকে চারপাতার চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে শুভেন্দু দাবি করেছেন , মূখ্যমন্ত্রীর তোলা প্রত্যেকটি অভিযোগ সঠিক নয়। এর পাশাপাশি বাংলায় চলা এসআইআর প্রক্রিয়াকে তিনি সম্পূর্ণভাবে সমর্থন করেছেন বলেও চিঠিতে লেখেন শুভেন্দু।
শনিবারের লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্যাকএন্ডে বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। তবে আইন অনুযায়ী, ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসারদের অনুমোদন বাধ্যতামূলক। চিঠিতে তিনি উল্লেখ করেন, বিহারে এসআইআর প্রক্রিয়াতে যেসব নথিগুলি বৈধ বলা হয়েছিল। সেই নথিগুলিকেই বাংলায় অগ্রাহ্য করা হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের স্থায়ী বাসিন্দা শংসাপত্র ভোটার তালিকার বৈধ নথি নয় বলে দাবি করা হয়েছে। ফলে পরিযায়ী শ্রমিকেরা হয়রানির শিকার হয়েছেন।
এসআইআরের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না তৃণমূল বিএলও দের। শনিবারের কমিশনের উদ্দেশ্যে লেখা চিঠিতে এই বিষয়ও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী । তার লেখা চিঠিতে নিজের সমস্ত ক্ষোভ প্রকাশ করেন মূখ্যমন্ত্রী। এই চিঠির পাল্টা সোমবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেন। পাশাপাশি এসআইআরকে তিনি সম্পূর্ণভাবে সমর্থন করেন বলেও উল্লেখ করেছেন বিরোধী দলনেতা।







