ক্রাইম

২ বোনের উপর একাধিকবার যৌন নির্যাতন: বাড়িওয়ালার ২০ বছরের কারাদণ্ড

জলপাইগুড়ি: দুই বোনের উপর একাধিকবার যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত হল বাড়িওয়ালা কৃষ্ণ মল্লিক। মহামান্য আদালত অভিযুক্তকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড সহ ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

ঘটনাটি জলপাইগুড়ি পুলিশ জেলার কোতোয়ালি থানার অন্তর্গত। ১৯ মে, ২০২৫ তারিখে বছর উনিশের এক যুবতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয়, তিনি ও তাঁর নাবালিকা বোন প্রায় দেড় বছর ধরে মায়ের সঙ্গে অভিযুক্ত কৃষ্ণ মল্লিকের বাড়িতে ভাড়াবাসে থাকতেন। প্রায় এক মাস আগে তাঁদের মা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর অসহায় অবস্থার সুযোগ নিয়ে অভিযুক্ত একাধিকবার দুই বোনের উপর যৌন নির্যাতন চালায়।

অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে জলপাইগুড়ি পুলিশ। তদন্তের দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর উপাসনা গুরুং দক্ষতার সঙ্গে তদন্ত সম্পন্ন করেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং আদালতে চার্জশিট দাখিল করা হয়।

দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে আদালত এই মামলার রায় ঘোষণা করে। আদালতের এই রায় সমাজের প্রতি কড়া বার্তা বলেই মনে করছে আইনজ্ঞ মহল। একই সঙ্গে অপরাধ দমনে জলপাইগুড়ি পুলিশের সক্রিয় ভূমিকার প্রশংসা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.