দেশ

সাই হস্টেলে রহস্যমৃত্যু: কেরলে দুই কিশোরী অ্যাথলিটের ঝুলন্ত দেহ উদ্ধার, তোলপাড় ভারতীয় ক্রীড়াজগৎ

সাতসকালেই মর্মান্তিক খবরে স্তব্ধ ভারতীয় ক্রীড়াজগৎ। কেরলের কোল্লামে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-এর হস্টেল থেকে উদ্ধার হল দুই কিশোরী অ্যাথলিটের ঝুলন্ত দেহ। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে।

মৃত দুই অ্যাথলিটই কেরলের সাই হস্টেলে প্রশিক্ষণরত ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭ বছরের সানদ্রা (Sandra) কোঝিকোড়ের বাসিন্দা এবং ১৫ বছরের বৈষ্ণবী (Vyshnavi) তিরুঅনন্তপুরমের (Thiruvananthapuram) মেয়ে। দু’জনই প্রতিশ্রুতিবান ট্রেনি অ্যাথলিট হিসেবে পরিচিত ছিল।

সকালবেলা হস্টেলের ঘর থেকেই তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা, আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে ক্রীড়া মহল। অল্প বয়সে দুই উদীয়মান অ্যাথলিটের এমন পরিণতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সাই হস্টেলের নিরাপত্তা, মানসিক চাপ এবং প্রশিক্ষণ পরিবেশ নিয়েও আলোচনা শুরু হয়েছে। তদন্তের রিপোর্ট সামনে এলে ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.