জেলা

মা বাবার সাথে পিকনিকে যাওয়াই হলো কাল ! বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু একরত্তির

ছুটির দিনে বাবা – মায়ের সঙ্গে পিকনিক করতে যাওয়াই হলো কাল ! কল্যাণীর পিকনিক গার্ডেনে পিকনিক করতে গিয়ে , মাঝে টোটোয় করে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু শিশুর ।

এদিন বরানগর থেকে বাসে করে কল্যাণীতে পিকনিক করতে গিয়েছিলেন বেশ কয়েকজন। পিকনিকে গিয়ে টোটো করে ঘুরতেও বেরোন । টোটো চালক স্প্রিড ব্রেকার আসলে ব্রেক কষেন । ব্রেক কষাতে , কোল থেকে ছিটকে বাইরে পড়ে যায় এক শিশু । আর তারপরেই মর্মান্তিক দুর্ঘটনা । টোটো থেকে ছিটকে পরে পিছন থেকে দ্রুত গতিতে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে যায় চার বছরের ওই শিশুটি । তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও , চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনার শোকে , রীতিমতো কথা হারিয়েছেন নিহত শিশুর বাবা – মাও । এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন , “শিশুটি টোটোর পিছনের সিটে বসেছিল। একাই বসে। কিন্তু বোধহয় কেউ ধরে রাখেনি। আমাদের এই রাস্তায় যাতে জোরে গাড়ি চলতে না পারে, তাই প্রচুর স্পিড ব্রেকার রয়েছে। বাম্পারের ওপর টোটো চালক ব্রেক চাপেন, আর মেয়েটা ছিটকে পড়ে যায়। আমরা দৌড়ে আসি। কিন্তু পিছন থেকে বাস চলে আসে, আর সব শেষ। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিছুই করা গেল না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.