রাজ্য

সাত সকালে অ্যাকশন মোডে ইডি , কলকাতা থেকে দিল্লি , সর্বত্রই চলছে অভিযান

সাতসকালে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অ্যাকশন মোডে। মঙ্গলবার সকালেই ইডি আধিকারিকরা দিল্লি, কলকাতা, দুর্গাপুর, আসানসোলের একাধিক ঠিকানায় হানা দেন। কেন্দ্রীয় বাহিনীও রয়েছে সঙ্গে। সূত্রের খবর , পুলিশের তরফে বুদবুদ থানার ওসির বাড়িতেও তল্লাশি চালানো হয়। প্রাথমিক তদন্তে খবর, বালি ও কয়লা পাচার মামলার তদন্তেই এই অভিযান চালানো হচ্ছে।

সূত্রের খবর , আসানসোলের জামুরিয়ায় মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ছটায় ইডি আধিকারিকদের একটি দল পৌঁছায়। বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজার বাড়িতেও চলে তল্লাসি ।প্রসঙ্গত এখনোও দায়িত্বভারও গ্রহণ করেননি মনোরঞ্জন মণ্ডল , তার আগেই এরকম তল্লাশি। সকাল থেকেই শুরু এই টানা তল্লাশিকে কেন্দ্র করে গোটা জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রায় বছর খানেক আগে আসানসোলের বারাবনি থানা থেকে , বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সাসপেন্ড করা হয়েছিল মনোরঞ্জন মণ্ডলকে। তারপর থেকে তিনি এতদিন আসানসোল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন । সম্প্রতিই তাকে ফিরিয়ে আনা হয় বুদবুদ থানার ওসি পদে । কিন্তু দায়িত্বভার গ্রহণের আগেই এই ধরনের অভিযান ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মনোরঞ্জন মণ্ডলের বাড়ির পাশাপাশি এদিন ইডির তরফে অভিযান চলে পশ্চিম বর্ধমান জেলার একাধিক প্রান্তের কয়লা ও বালি ব্যবসায়ীদের বাড়িতেও । উল্লেখ্য , দুর্গাপুরের বালি ব্যবসায়ী প্রবীর দত্ত, তাঁর ভাই অমিতের বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.