২০১২ সালে সাত পাকে বাঁধা পরেছিলেন রাম চরণ ও উপাসনা। তবে ফুটফুটে সন্তানের মুখ দেখতে। প্রথমেই তাঁদের ঘর আলো করে আসে লক্ষ্মী। এবার তাঁদের ঘরে আনন্দের ছটা নিয়ে এলো জমজ অতিথি। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে খুশি অনুরাগীদের একাংশ।
দাম্পত্য জীবন ২০১২ সালের শুরু হয়েছিল দক্ষিণী তারকা রাম চরণের। পরবর্তীতে ২০২৩ সালে তাদের ঘরে এসেছিল তাঁদের বড় কন্যা ক্লিন কারা। তবে এখনো পর্যন্ত তাঁদের সন্তানকে আড়ালে রেখেছেন। এবারে ভূমিষ্ঠ এই তারকা দম্পতির জমজ সন্তান। নতুন করে তাদের জীবনে এলো আরো একটি কন্যা ও পুত্র সন্তান। সেই দুই নতুন খুদে অতিথিদের আশীর্বাদ করতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মেগা স্টার চিরঞ্জীবী। এই নতুন অতিথিদের আগমনী শুধুমাত্র খুশির জোয়ার উঠেছে তারকা পরিবারে এমনটাই নয়। বরং এই খবরে উচ্ছ্বাস ফেটে পরেছে অনুরাগীদের একাংশের মধ্যে। এরই মধ্যে সেই খবর দক্ষিণী তারকা রাম চরণ ও তাঁর বাবা মেগাস্টার চিরঞ্জীবী সমাজ মাধমে ভাগ করে নিয়েছেন।
এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতা রাম চরণ লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা এক পুত্র এবং এক কন্যাসন্তান লাভ করেছি। দুই কন্যা এবং এক পুত্রকে পেয়ে আমাদের হৃদয় আজ কৃতজ্ঞতায় ভরে উঠেছে। আমাদের জীবনের নারীরাই আমাদের মূল শক্তি। প্রতিটি মুহূর্তে পাশে থাকার জন্য আমাদের সমস্ত ভক্ত, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ।”
এ প্রসঙ্গে এক্স-হ্যান্ডেলে পোস্ট করে মেগাস্টার চিরঞ্জীবী লিখেছেন, “অপার আনন্দ ও কৃতজ্ঞতা নিয়ে জানাচ্ছি যে রাম চরণ এবং উপাসনার যমজ সন্তান হয়েছে। মা এবং দুই শিশু- সকলেই সুস্থ আছে। দাদু-ঠাকুমা হিসেবে এই মুহূর্তটি আমাদের কাছে পরম আশীর্বাদের। আপনাদের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।”







