সপ্তাহের প্রথম দিনেই , একাধিক স্কুলে বোমাতঙ্ক । একাধিক স্কুল বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ? খবর পেয়েই অ্যাকশন মোডে পুলিশ , দমকল বাহিনী – বম্ব স্কোয়াড । তড়িঘড়ি ছুটে আসেন তারা । সপ্তাহের প্রথম দিনেই ঠিক কি হলো ?
সোমবার সকালে হুমকি আসে , দিল্লির কয়েকটি স্কুল বোমা মেরে হুমকি দেওয়ার । সকাল সাড়ে আটটা নগদ , প্রথম ফোন আসে বলে খবর । ফোনে হুমকি দিয়ে বলা হয় দিল্লির লরেটো কনভেন্ট স্কুল (দিল্লি ক্যান্টনমেন্ট), কেমব্রিজ স্কুল (দক্ষিণ দিল্লি), ভেঙ্কটেশ্বর স্কুল (উত্তর-পশ্চিম দিল্লি), সিএম স্কুল (রোহিণী), বাল ভারতী স্কুল (রোহিণী), কেমব্রিজ স্কুল (দক্ষিণ দিল্লি), ডিটিএ স্কুল, দ্য ইন্ডিয়ান স্কুল , বোমা মেরে উড়িয়ে দেওয়ার ।
উসকানিমূলক ও উদ্বেগজনক বার্তা দেওয়া হুমকি ইমেইলও আসে পুলিশের কাছে । ইমেইলে হুমকি দেওয়া হয় , “দিল্লি খালিস্তান হয়ে যাবে। পঞ্জাব খালিস্তান” । আফজল গুরুর নামও উল্লেখ করা হয় ইমেইলে ।
এদিন খবর পাওয়া মাত্রই স্কুলগুলি দ্রুত খালি করে দেওয়া হয় । বম্ব স্কোয়াডের তরফে তল্লাশি চালানো হলেও , সেরকম কোনো বিস্ফোরক পাওয়া যায়নি । তবে উল্লেখ্য , এদিন শুধু স্কুল ওড়ানোর হুমকি নয় , হামলার হুমকি দেওয়া হয় সংসদেও । উড়ো ইমেলে হুমকি দেওয়া হয় , ১৩ ফেব্রুয়ারি সংসদে দুপুর ১ টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটবে।







