ধুম ফ্রাঞ্চাইজি হল বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল ফ্রাঞ্চাইজি। বলাই যায় এই প্রাইঞ্চাইজের গত ৩টি সিনেমা ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে মানুষের মধ্যে। শেষ ৩টি সিনেমাতেই দেখা গিয়েছে প্রধান চরিত্র অর্থাৎ খল চরিত্রে নজর কারতে বহু তাবড় তাঁবড় তারকাকে। এবার সেই তারকাদের তালিকায় নাম আসার সম্ভাবনা জোরালো হয়েছে আলিয়া ভাট পতি রণবীর কাপুরের। তবে এই বিষয় নিয়ে স্পিক টি নটের ভূমিকা পালন করছে নায়ক ও সিনেমা নির্মাতারা।
বর্তমানে রণবীর কাপুরের একের পর এক হাই বাজেটের সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। এমনকি প্রত্যেকটি সিনেমাতেই তিনি প্রায় ভিন্ন স্বাদের গল্প তুলে ধরার চেষ্টা করবেন বলেই জানা গেছে। অ্যানিমেল সিনেমা থেকেই খল চরিত্রে নজর কেড়েছেন রণবীর কাপুর। এবার ফের সেরকমই একটি চরিত্রে ফিরতে চলেছেন নায়ক। সম্প্রতি তিনি ব্যস্ত রয়েছেন এই অ্যানিমেল সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল অর্থাৎ ‘অ্যানিম্যাল পার্ক’। এরই মধ্যে তাঁর ঝুলিতে রয়েছে রামায়ণের মতো সিনেমা। এবার সেই সাফল্যের ঝুলিতে আসার সম্ভাবনা দেখা দিয়েছে ‘ধুম ৪’ সিনেমার।
এই ফ্রাঞ্চাইজের প্রথম সিনেমায় জনপ্রিয়তার যাত্রা শুরু করেছিলেন জন আব্রাহাম। পরবর্তীতে সেই জয়ের রথ আরো সাফল্যের এগিয়ে নিয়ে চলেছিলেন হৃত্বিক রোশন। এমনকি তৃতীয় সিক্যুয়েল অর্থাৎ ‘ধুম ৩’তে সবাইকে চমক দিয়েছিলেন আমির খান। এবার ‘ধুম৪’-এও থাকছে নতুন চমক। এরই মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে এই পর্বে প্রধান চরিত্র অর্থাৎ খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে রণবীর কাপুরকে। তবে এই খবরে এখনো সিলমোহর না পরলো দর্শকমহলে ব্যাপকভাবে উন্মাদনা সৃষ্টি হয়েছে। এই সিনেমাও গড়ে উঠবে ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে। এরই মধ্যে জোর কদমে এই সিনেমা চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। তাই চিত্রনাট্যের কাজ পুরোপুরি শেষ না হলে প্রযোজক ও নায়ক কেউই মুখ খুলতে নারাজ। তবে আগামী দিনে ‘ধুম ৪’ কি ধমাকা নিয়ে আসে সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে।







