বিনোদন দুনিয়ায় জানো আইনি জট কাটছেই না। একের পর এক সিনেমা ও ওয়েব সিরিজ জড়িয়ে পরছে আইনি জটিলতায়। ‘ও রোমিও’ সিনেমার নির্ধারিত সময় মুক্তি পাওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত পেলেও, এখনো পর্যন্ত পুরোপুরি আইনি জটিলতা কাটেনি। এরই মধ্যে নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজের নাম নিয়ে তৈরি হল তীব্র বিতর্ক। সেই জটিলতার কারণে এবার নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিষয় স্পষ্ট করল সিনেমা নির্মাতারা।
বর্তমানে ধর্ম নিয়ে চর্চাটা ভারতের মাটিতে বড্ড বেশি চলছে। এমনকি রাজনৈতিক জগত থেকে বিনোদন দুনিয়ায় সব জায়গায় এই ধর্মের সমীকরণ যেন অন্যতম জল্পনার কারণ হয়ে উঠছে। তাই এবার সেই ধর্মের ভাবা থেকে আঘাত এসেছে বলে মনে করায় ওয়েব সিরিজের নাম সামনে আসতেই চারিদিকে শোরগোল বেঁধে গেল। বছর শুরুতেই নেটফ্লিক্স ঘোষণা করে কোন কোন ব্যবসার ওয়েব সিরিজ গোটা বছর পর্দা কাপাবে। সেই তালিকার মধ্যে এই অন্যতম নাম ছিল ‘ঘুষখর পন্ডিত’ ওয়েব সিরিজের। এই নামেই রয়েছে পন্ডিত যা ব্রাহ্মণ ধর্মের সঙ্গে পরিচিত। তাই এই নামের সঙ্গে কোন দুর্নীতিবাজ অথবা ঘুষখোর নাম যোগ হওয়ায় বেশ অপমানিত বোধ করেছে ব্রাহ্মণ সমাজ।
এছাড়াও এই নাম নিয়ে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের শুরু হয়েছে রাজনৈতিক বিক্ষোভ। সেই কারণে ফিল্মি বডি তথা ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজে এই ওয়েব সিরিজ নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ক্রমাগত এই সিনেমার পরিচালক নীরজ পান্ডে ও ওয়েব সিরিজের নায়ক মনোজ বাজপাইয়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। এছাড়াও তাদের বিরুদ্ধে ব্রাহ্মণদের ভাববেকে আঘাত করায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি জল গড়ায় দিল্লি হাইকোর্টে। ইতিমধ্যেই আদালতে এই সিনেমা নিষিদ্ধ করার দাবিতে পিটিশন জমা পরেছে। তবে আগেই সিনেমা নির্মাতাদের তরফে স্পষ্ট করা হয়েছিল এই সিনেমা কোনরকম ধর্মীয় ভাব আবেগ নিয়ে বার্তা দিচ্ছেনা। তারপরেও তীব্র বিতর্কে ঝড় ওঠায় এবার এই ওয়েব সিরিজের নাম বদলানোর সিদ্ধান্ত হাইকোর্টকে জানালো সিনেমা নির্মাতারা।







