পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ বিতর্কে ফের শীর্ষ আদালতের কড়া নজর। ২০১০ সালে National Council for Teacher Education (NCTE) আইন কার্যকর হওয়ার পরও কেন পুরনো বিধি মেনে নিয়োগ সম্পন্ন করা হল, তা নিয়ে রাজ্য সরকারের কাছে জবাবদিহি চাইল দেশের সর্বোচ্চ আদালত।
বিচারপতি জে. কে. মাহেশ্বরী ও বিচারপতি অতুল এস. চান্দুরকারের ডিভিশন বেঞ্চ বুধবারের শুনানিতে প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় আইন বলবৎ থাকা সত্ত্বেও কীভাবে আগের মানদণ্ডে প্রাথমিক শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হল? আদালত শুধু মাত্র মৌখিক ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। ৩ সপ্তাহের মধ্যে বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সহ সংশ্লিষ্ট ডগিকে। ২০০৯ সালে এই নিয়োগের প্রথম বিজ্ঞপ্তি সামনে এসেছে। সেই সময় মাধ্যমিক পাশ ছিল ন্যূনতম যোগ্যতার। তবে ২০১০ সালে NCTE-র নতুন বিধি চালু হয় শিক্ষকতার ন্যূনতম যোগ্যতা ও প্রশিক্ষণ কাঠামোয় বড় পরিবর্তন আসে।
অভিযোগ রয়েছে, পরবর্তী সময় ২০১৪-র নিয়োগ প্রক্রিয়ায় দক্ষিণ ২৪ পরগণা সহ একাধিক জেলায় পুরনো নিয়মেই নিয়োগ সম্পন্ন হয়। যার ফলে নতুন নিয়মে যোগ্য বহু প্রার্থী বঞ্চিত হন।
মামলাকারীদের দাবি, এই প্রক্রিয়া Right of Children to Free and Compulsory Education NCTE গাইডলাইন লঙ্ঘন করেছে। আদালত নির্দেশ দিয়েছে ২০০৯-এর প্রথম বিজ্ঞপ্তি থেকে সমস্ত সরকারি নথি পেশ করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় বিধির সঙ্গে রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার তুলনামূলক ব্যাখ্যা দিতে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে বেশ চাপে নবান্ন। তার মধ্যে সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থান রাজ্যের জন্য নতুন সমস্যা তৈরি করতে পারে।
তবে প্রমাণিত হয় যে কেন্দ্রীয় মানদণ্ড অমান্য করে নিয়োগ হয়েছে, তবে কয়েক হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ ফের অনিশ্চিত হয়ে পরতে পারে। অন্যদিকে বঞ্চিত প্রার্থীদের কাছে এই মামলা আশার আলো। এখন নজর ৩ সপ্তাহ পরের শুনানিতে রাজ্য কি যুক্তি পেশ করে। পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ জটিলতায় কী চূড়ান্ত দিশা দেখায়।







