বিনোদন

পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত ব্যানার্জি, শারীরিক অবস্থার খোঁজ নিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী

বর্তমান সময় দাঁড়িয়ে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় মুখ হল শ্রীজাত ব্যানার্জি। এমনকি তিনি বেশ প্রশংসিত বেশ কিছু ক্ষেত্রে। যার মধ্যে রয়েছে কবি, ঔপন্যাসিক ও গীতিকার। এছাড়াও তিনি একজন সফল পরিচালকও বটে। সম্প্রতি তিনি এক পথ দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে শ্রীজাত ব্যানার্জি গিয়েছিলেন মেদিনীপুরে। সেখানেই সাড়ম্বরে অনুষ্ঠান শেষ হতেই বাড়ির ফেরার পথে রওনা দিতেই ঘটে যায় বিপত্তি। সাঁতরাগাছি এলাকায় আসতেই পরিচালকের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। যদিও গাড়িটি গুরুতর ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে পরিচালকের শারীরিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। বর্তমানে গীতিকার শ্রীজাত চিকিৎসকদের পরামর্শে পুরোপুরি বাড়িতেই রয়েছেন। এমনকি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন তাঁকে বাড়িতে বিশ্রামেই থাকতে হবে। এরই মধ্যে শ্রীজাত ব্যানার্জির শারীরিক অবস্থার বিষয় খোঁজ নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তারকা মহল থেকে শুরু করে অনুরাগেরদের একাংশ সকলেই এই খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবার সেই নিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে নিজের সুস্থ আছেন বলে সকলকে জানিয়েছেন।

এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলচ্চিত্র পরিচালক শ্রীজাত ব্যানার্জি লিখেছেন, ‘সকলকে জানাই, এখন সুস্থ আছি, বাড়িতেই আছি। পেশিতে চোট পেয়েছি, চিকিৎসা চলছে। কিছুদিনের বিশ্রামও তারই অন্তর্গত। আমাদের গাড়িটি গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হলেও, আমি বিপন্মুক্ত। গাড়ি চালাচ্ছিলেন যিনি, তিনিও নিরাপদ আছেন’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.