পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। এবার মাত্র দুই দফায় ভোটগ্রহণ হবে রাজ্যে। প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল, যেখানে ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল এবং ভোটগণনা হবে ৪ মে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম দফার ভোটের জন্য ৩০ মার্চ বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল, মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে ৭ এপ্রিল, এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল।
প্রথম দফায় মূলত উত্তরবঙ্গের সব জেলা এবং মুর্শিদাবাদ জেলায় ভোটগ্রহণ হবে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও এই দফায় ভোট হবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ—এই সব জেলার সমস্ত বিধানসভা কেন্দ্রে প্রথম দফাতেই ভোটগ্রহণ হবে। এছাড়া মুর্শিদাবাদের ২২টি বিধানসভা আসনেও একই দিনে ভোট হবে।
প্রথম দফায় ভোট হবে যে আসনগুলিতে তার মধ্যে রয়েছে—
মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার, কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফরাক্কা, সামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি।
এছাড়াও দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার একাধিক আসনে প্রথম দফায় ভোটগ্রহণ হবে। এর মধ্যে উল্লেখযোগ্য আসনগুলি হল— তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়াড়ি, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়্গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, কেশপুর, মেদিনীপুর, বিনপুর, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি, দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ুরেশ্বর, রামপুরহাট, হাঁসন, নলহাটি এবং মুরারই।
নির্বাচন কমিশনের এই ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে তৎপরতা বেড়েছে। প্রথম দফার ভোটকে সামনে রেখে এখন থেকেই শুরু হচ্ছে জোরদার প্রচার এবং প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি।







