বিদেশ

উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল বিমান ! এখনই পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৮ সেনা জওয়ান সহ মোট ৬৬ জনের

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা ! জানা গিয়েছে , একটি সামরিক বিমান , ১২৫ জনকে নিয়ে উড়ান দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। চোখের পলকেই আগুন ধরে যায় বিমানটিতে । জানা গিয়েছে , বিমানটির ১২৫ জন যাত্রীর মধ্যে ১১০ জনই ছিলেন সেনা জওয়ান । সূত্রের খবর , এই ঘটনায় এখনও পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে । সময়ের সাথে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা । এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ।

সোমবার , C-130 Hercules বিডমানটি সেনাদের নিয়ে পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে রওনা দেয় । সেনাদের ওই বিমানটিতে করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে সূত্রের খবর । কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর , বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পরে। বিমানটি ভেঙে পড়ে পেরু সীমান্তের নিকটবর্তী এলাকায় একটি জঙ্গলে। প্রত্যক্ষদর্শীদের কথায়, হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে । তারপর প্রত্যক্ষদর্শীরা ছুটে গিয়ে দেখেন , জঙ্গলে একটি বিমান ভেঙে পড়ে আছে। আর তারপরই হঠাৎ আগুন ধরে যায় বিমানটিতে , দাউ দাউ করে জ্বলতে শুরু করে। মুহূর্তেই গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। বিমানের ধ্বংসাবশেষও এদিক ওদিক ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়।

খবর আসা মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় , উদ্ধারকার্যে হাত লাগায় । শেষ পর্যন্ত জানা যায় , এখনও পর্যন্ত ৬৬ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। যাদের মধ্যে রয়েছেন ৫৮ জন সেনা জওয়ান, ৬ জন ক্রু সদস্য এবং পুলিশ কর্মী রয়েছেন ২ জন । পাশাপাশি আহতদের উদ্ধার করে , ভর্তি করা হয়েছে হাসপাতালে । আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। উল্লেখ্য , বিমান যাত্রীদের অনেকের এখনও খোঁজ পাওয়া যায়নি। দুর্গম এলাকার কারণে উদ্ধারকার্যে কিছুটা দেরি হলেও উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.