ক্রাইমদেশ

ফুলশয্যায় ৯০ লক্ষ টাকা দিলে, তবেই করতে ……..! না পেয়ে বরের পরিবারকে ‘জ্যান্ত পুড়িয়ে’ মারার চেষ্টা কনের

উত্তরপ্রদেশের Agra শহরের Jagdishpura এলাকায় এক নববিবাহিত দম্পতিকে ঘিরে এমন এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যা কার্যত ‘বিয়ের প্রতারণা’র নতুন মাত্রা যোগ করল। ফুলশয্যার রাতেই কনের ৯০ লক্ষ টাকার দাবি এবং সেই দাবি না মানায় বরের পরিবারকে ‘জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা’—এই অভিযোগে এখন তোলপাড় গোটা এলাকা।

অভিযোগ অনুযায়ী, বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর নববধূ স্পষ্ট জানিয়ে দেন—শারীরিক সম্পর্ক স্থাপন করতে হলে আগে নগদ ৯০ লক্ষ টাকা দিতে হবে। আচমকা এই দাবিতে হতভম্ব হয়ে পড়েন বর। তিনি রাজি না হওয়ায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

বরের পরিবারের দাবি, কনেকে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি নিজের অবস্থান থেকে একচুলও সরেননি। উল্টে তিনি হাথরাসে নিজের বাড়িতে খবর পাঠান। কিছুক্ষণের মধ্যেই কনের পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে ব্যাপক তাণ্ডব চালায় বলে অভিযোগ।

সবচেয়ে গুরুতর অভিযোগ—বরের বাড়ির পিএনজি (PNG) গ্যাস পাইপলাইন ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়, যাতে গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে। পরিবারের দাবি, বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে ভিতরে থাকা সদস্যরা বেরোতে না পারেন। প্রতিবেশীদের তৎপরতায় কোনওক্রমে প্রাণে বাঁচেন সকলে।

ঘটনার পর কনে শাশুড়ির গয়না এবং বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে পালিয়ে যান বলেও অভিযোগ উঠেছে। বরের পরিবারের আরও দাবি, কনে নিজেই স্বীকার করেছেন যে টাকার লোভেই তিনি এই বিয়েতে রাজি হয়েছিলেন।

প্রথমে স্থানীয় থানায় অভিযোগ নিতে গড়িমসি করা হয় বলে অভিযোগ। এরপর আদালতের দ্বারস্থ হন বরের পরিবার। আদালতের নির্দেশে অবশেষে Jagdishpura Police Station-এ কনে, তাঁর বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

এই ঘটনায় ‘লুটেরা কনে’ চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বিয়ের ঘটকালির সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও খোঁজ শুরু হয়েছে। তদন্ত যত এগোচ্ছে, ততই উঠে আসছে নতুন নতুন প্রশ্ন—এ কি শুধুই পারিবারিক বিরোধ, না কি এর পিছনে রয়েছে সুপরিকল্পিত প্রতারণার জাল?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.