উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। ৪-৩ এর ব্যবধানে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গতকালের ম্যাচ দেখে মনে হচ্ছিল যে বায়ার্নের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেনি ম্যান ইউ। বায়ার্ন গোল করার আগে পর্যন্ত কিছুটা ট্র্যাকেল চলছিল। ঠিক তখনই বায়ার্ন খুবই অল্প সময়ের মধ্যে পরপর ২ গোল করে দেয় ও এই ভাবেই প্রথমার্ধের শেষ হয়।
দ্বিতীয়ার্ধে শুরুতেই ব্যবধান কমানোর জন্য ঝাঁপিয়ে পড়ে ইংল্যান্ডের দল। ব্যবধান কমাতে সফল হলেও শেষ মূহুর্তে ফের গোল খেয়ে যায় ম্যান ইউ।
ম্যান ইউয়ের বিরুদ্ধে ২৮ মিনিটে প্রথম গোল করেন লিরয় সান। প্রথম গোলটি হয় ম্যান ইউয়ের গোলকিপার আন্দ্রে ওনানার অবহেলার কারণে। কারণ তিনি লিরয় সানের একটি সাধারণ শট সেভ দিতে গিয়ে বল ফস্কান। ৩২ মিনিটের মাথায় আরও এক গোল খেয়ে বসেন ম্যান ইউ। ম্যান ইউয়ের ডিফেন্ডারদের টপকে বক্সে ঢুকে পড়েন বায়ার্নের আক্রমণাত্মক মিডফিল্ডার জামল মুসিয়ালা। তারপর তিনি বল বাড়িয়ে দেন সার্জে গ্যানবারি কে। আর এই জার্মান তারকা গোল করতে কোনো ভুল করেননি। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়ে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যান ইউয়ের ভাগ্য ফিরতে শুরু করে। একটি ভুলের সুযোগ নিয়ে ব্যবধান কমান রাসমাস হজলুন্ড।৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন। এরপর ৮৮ মিনিটে ব্রাজিলীয়ান তারকা ক্যাসেমিরো এক গোল করে ব্যবধান কমানোর চেষ্টা করেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে বায়ার্নের চতুর্থ গোল করেন ম্যাথিস টেল। অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটের মাথায় আরও এক গোল করেন ক্যাসেমিরো। কিন্তু সেই গোল তাদের জয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও এক গোলের ব্যবধানে পরাজিত হতে হয় ম্যান ইউয়ের দলকে।







