বিনোদন

ঝুঁকির মধ্যেই শ্যুটিং! রোহিত শেট্টির ‘গোলমাল ৫’ ঘিরে নিরাপত্তা কড়াকড়ি, তবু শুরু হল কাজ

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি আবার ফিরছে নতুন চমক নিয়ে। ‘গোলমাল ৫’-এর শ্যুটিং শুরু হতেই সামনে এল চাঞ্চল্যকর খবর লোকেশন ঘিরে নিরাপত্তা জোরদার, এমনকি গুলির ঘটনার আশঙ্কার মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন পরিচালক রোহিত শেট্টি। তবু থেমে নেই টিম, বরং ঝুঁকি নিয়েই শুরু হয়েছে ছবির কাজ।

সম্প্রতি রোহিত শেট্টি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শুটিংয়ের এক ঝলক, যেখানে দেখা যাচ্ছে উটির মনোরম পরিবেশে জমে উঠেছে ‘গোলমাল ৫’-এর সেট। ভিডিওতে ধরা পরেছে সিরিজের পরিচিত মুখদের উপস্থিতি, সঙ্গে রয়েছে সেই বিখ্যাত পাঁচ-সিটের বাইক। যা এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম আকর্ষণ। নতুন চমক হিসেবে যোগ দিয়েছেন শরমন জোশি, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে।

অভিনেতা অজয় দেবগনের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন বড় চমকের। এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, আগের তুলনায় আরও বড় স্কেলে তৈরি হচ্ছে নতুন কিস্তি।

‘গোলমাল’ সিরিজ বরাবরই বক্স অফিসে সফল। গোলমাল রিটার্ন ৩ ও গোলমাল এগেইন, প্রতিটি ছবিই দর্শকদের হাসির খোরাক জুগিয়েছে। দীর্ঘ বিরতির পর ফের এই ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা তুঙ্গে।

জানা গেছে, এবারের ছবিতে পুরনো টিমের পাশাপাশি নতুন চমক হিসেবে থাকতে পারেন অক্ষয় কুমার। সব মিলিয়ে অ্যাকশন, কমেডি এবং তারকাখচিত কাস্ট, সব কিছু নিয়েই ‘গোলমাল ৫’ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন শুধু অপেক্ষা, বড় পর্দায় আবার হাসির ঝড় ওঠার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.