বিনোদন

ডিম্বাণু সংরক্ষণের কথা বলে ব্যবসার প্রচার, একটাই অভিযোগ রাম চরণের স্ত্রী উপাসনার বিরুদ্ধে

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো বিতর্ক। প্রতি নিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। সম্প্রতি চর্চায় এলেন দক্ষিণী সুপারস্টার রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনী। সম্প্রতি আইআইটি হায়দরাবাদের একটি সভায় উপস্থিত হয়েছিলেন উপাসনা। সেখানে তিনি তরুণ প্রজন্মের মেয়েদেরকে বেশি করে নিজেদের ডিম্বাণু সংরক্ষণের আর্জি জানান। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ইতিমধ্যেই হয়েছে ভাইরাল। এবং এর পরেই সমাজ মাধ্যমে তাঁর উদ্দেশ্যে ধেয়ে এলো কটাক্ষের বন্যা। অনেকের মতে, উপাসনা নাকি ব্যবসা ছাড়া কিছুই বোঝেন না।

জানা গিয়েছে, সভায় বসে উপাসনা প্রশ্ন করেন, কারা কারা বিয়ে করতে চান? তারকাপত্নী বলেন,“আমি দেখলাম ঘরে উপস্থিত মেয়েদের তুলনায় ছেলেদের হাতের সংখ্যা বেশি। অর্থাৎ দেশ বদলাচ্ছে। এটা অগ্রগতির লক্ষণ। মেয়েরা নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করুন। এটা জীবনের সব থেকে বড় শান্তি।”উপাসনার মতে, এই নিরপত্তা থাকলে মেয়েরা নিজেদের জীবন নিজেরাই চালনা করতে পারবে।

তারকাপত্নীর এই কথায় সমাজমাধ্যমের একটা বড় অংশ ক্ষোভে ফেটে পড়েছে। অনেকেরই দাবি, উপাসনা এখানে ব্যবসায়ীক মনোভাব নিয়ে কথা বলছেন। কেউ লিখেছেন,“উনি আসলে ‘আইভিএফ’ বিক্রি করতে এসেছেন।”আবার কারও মতে,“ত্রিশ বছর বয়সের পর মহিলাদের গর্ভপাতের বিষয়টি একেবারেই উপেক্ষা করলেন। ডিম্বাণু সংরক্ষণ করলেই তা সম্পূর্ণ সফল হবে, এমন নয়।”যদিওবা এই বিষয় এখনও উপাসনা কোনো মন্তব্য করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.