বিনোদন

‘টক্সিক: এ ফেইরিটেল গ্রাউন আপস’ আবার পিছোল! যশের ছবির মুক্তি কবে?

কন্নড় তারকা যশের বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া ছবি ‘টক্সিক: এ ফেইরিটেল গ্রাউন আপস’ আবারও মুক্তির তারিখে বদল আনল। প্রথমে ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও, নির্মাতারা হঠাৎ করেই সেই পরিকল্পনা স্থগিত করেছেন। প্রযোজনা সংস্থা KVN Productions ও Monster Mind Creations জানিয়েছে, শিগগিরই নতুন মুক্তির দিন ঘোষণা করা হবে। এবার লক্ষ্য একযোগে বিশ্বব্যাপী রিলিজ।

ছবিটির কাজ প্রায় সম্পূর্ণ হলেও কেন এই দেরি নিয়েই উঠেছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় যশ জানান, আন্তর্জাতিক বাজার থেকে ছবিটি নিয়ে অভূতপূর্ব আগ্রহ দেখা গিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক এক প্রেজেন্টেশনের পর একাধিক গ্লোবাল ডিস্ট্রিবিউটর আগ্রহ দেখিয়েছে। ফলে তড়িঘড়ি মুক্তির বদলে বড় পরিসরে পরিকল্পনা করে মুক্তি দেওয়ার দিকেই জোর দিচ্ছেন নির্মাতারা, যাতে ছবির আন্তর্জাতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়।

গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে যশের সঙ্গে রয়েছেন কিয়ারা আদবানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। কন্নড় ও ইংরেজিতে শুট করা হলেও ছবিটি হিন্দি, তামিল, তেলুগু ও মালায়ালম ভাষায় ডাব করে মুক্তি পাবে। তবে শুরু থেকেই বিতর্কের ছায়া রয়েছে এই ছবিকে ঘিরে। টিজার প্রকাশের পর অশ্লীলতা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে। যদিও সংশ্লিষ্ট মহল দর্শকদের পুরো ছবি দেখার পর মতামত দেওয়ার আবেদন জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.