রাজনীতি

গণনার আগের রাতেই স্ট্রংরুমে তুমুল সংঘর্ষ, বিধাননগর কলেজে তৃণমূল-বিজেপি ধুন্ধুমার

গণনার আর মাত্র একদিন বাকি। তার আগেই শনিবার গভীর রাতে বিধাননগর কলেজের স্ট্রংরুম চত্বরে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগকে কেন্দ্র করে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও র‌্যাফ।
পুলিশ সূত্রে খবর, রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্ট্রংরুমের নিরাপত্তা ও অনিয়মের অভিযোগ ঘিরে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা মুহূর্তের মধ্যেই ধাক্কাধাক্কি ও সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো লাঠিচার্জ করতে হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
ঘটনার জেরে বিধাননগর কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজারহাট-নিউটাউন কেন্দ্রের তৃণমূল প্রার্থী Tapas Chatterjee। তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দেন এবং আইন নিজের হাতে না নেওয়ার আবেদন জানান।
গণনার ঠিক আগে এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং রবিবারের গণনা প্রক্রিয়ার দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.