কলকাতা

ব্রিগেডের শপথ সভায়ও ঝালমুড়ির ঝলক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার পর থেকেই এবার বিজেপির প্রচারে মেইন চর্চায় ছিল ঝালমুড়ি । আর সেই ঝালমুড়ির আয়োজন দেখা গেল , বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানেও । ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মানুষের হাতে হাতে এই ঝালমুড়ি ঘুরতে দেখা যায় ।

এই ঝালমুড়ি খেতে খেতে অনেক কর্মী সমর্থক , মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্দেশ্যে কটাক্ষের তিরও ছুঁড়ে দেন । তাদের কথায় , “ঝালমুড়ি খেয়ে খুব আনন্দ পাচ্ছি। ঝালে দিদি জ্বলুক। আমরা দিদির উদ্দেশ্যেও ঝালমুড়ি পাঠাতে চাই। ”

উল্লেখ্য , ব্রিগেডের এই সমারোহে , শুধু ঝালমুড়ি নয় , ছিল সীতাভোগ, মিহিদানার স্টলেরও ছড়াছড়ি। আর সব স্টলে স্টলেই ছিল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.